টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  সিরিজের প্রথম ওয়ানডে শুরু দুপুর ২টা ১৫ মিনিটে। বিগ ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ -পাকিস্তান ম্যাচ আজ পরিসংখ্যানে কোন দল এগিয়ে? আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন নিশ্চিত নিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ওয়ানডে র‌্যাংকিংঢের সপ্তম স্থানে ছিল টাইগাররা। বর্তমানে দশম স্থানে রয়েছে বাংলাদেশ।

এতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে? এই অবস্থায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ওয়ানডে ফরম্যাটের ছন্দে ফেরাটা টাইগারদের জন্য জরুরি।

একই সাথে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করাও প্রধান লক্ষ্য নিয়ে জয় দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির জন্য ভাল ব্যাটিং উইকেটও প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ভাল উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের। বিশ্বকাপের উইকেট সবসময় ভাল হয়ে থাকে এবং আমরা এখন থেকেই ভাল উইকেটে খেলার অভ্যাস করতে চাই।। একই সাথে তিনি বলেন,‘ ২০২৭ সালের বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। পরিকল্পনা হল, ভাল উইকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা। আমরা যদি ভাল উইকেটে বেশি বেশি খেলতে পারি তাহলে আমাদের জন্যই ভাল হবে।

সবশেষ বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ঐ সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। এ সিরিজও ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।

Exit mobile version