গত বছরের আগস্টে টাইগারদের বিপক্ষে তিনটি করে ম্যাচের ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল ভারতের। তবে তখনকার রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরে আসেনি ভারত। এবার বাংলাদেশ সফরে আসবে তো ভারত , আসুন জেনে নেওয়া যাক ।
সেই দ্বিপাক্ষিক সিরিজটি পিছিয়ে এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে যা আবারও অনিশ্চয়তায় মুখে পড়েছে।
অবশেষে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশি দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক বার্তাই দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতের বিপক্ষে হেরে বড় বিপদে পাকিস্তান
সাম্প্রতিক দু-দেশের সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চিয়তা তৈরি হলেও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। এরপর গত (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা।
সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, সম্ভাব্য সব পথ খুঁজে বাংলাদেশকে পুরো সন্তষ্ট করা হবে। এ বিষয়ে রাজিব শুক্লা আরও বলেন, ‘বাংলাদেশকে নিয়ে যে আলোচনা হয়েছে, আমরা তাদেরকে একটা বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ দিব যা আন্তর্জাতিক ইভেন্ট হবে।

khela.live এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
এছাড়া তিনি বলেন,‘বাংলাদেশ আমাদের দোস্ত, মিত্র বন্ধু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
উল্লেখ্য, আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের ত্রিমুখী বৈঠকে ভবিষ্যতে আইসিসি ও এসিসি ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে রূপরেখা নিয়ে আলোচনা হয়। অবশ্য ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনও কোন কিছুই জানেনা বিসিবি।

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














