মিরপুরে অলিখিত ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান

মিরপুরে অলিখিত ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান

মিরপুরে অলিখিত ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান

মিরপুরে অলিখিত ফাইনালে বাংলাদেশ-পাকিস্তান । বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ। সিরিজের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে এই তৃতীয় ওয়ানডে। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

প্রথম দুই ম্যাচে দুই দলই দেখিয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কখনো ব্যাটিং, কখনো বোলিং-দুই দলই ম্যাচে ফিরেছে দাপটের সঙ্গে। ফলে সিরিজ নির্ধারণের লড়াইয়ে শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

নিজেদের মাঠে খেলতে নামা বাংলাদেশ চাইবে দর্শকদের সামনে সিরিজ জয়ের হাসি হাসতে। ব্যাটিংয়ে টপ অর্ডারের দায়িত্বশীল পারফরম্যান্স এবং বোলিংয়ে নিয়ন্ত্রিত লাইন-লেংথই হতে পারে টাইগারদের সাফল্যের চাবিকাঠি।

অন্যদিকে পাকিস্তানও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও পেস আক্রমণ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে তাদের।

সব মিলিয়ে তৃতীয় ওয়ানডে এখন শুধুই আরেকটি ম্যাচ নয়, বরং সিরিজ জয়ের লড়াইয়ে এক অলিখিত ফাইনাল। মাঠের লড়াই শেষে কে হাসবে শেষ হাসি-বাংলাদেশ নাকি পাকিস্তান-সেই উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

প্রথম ম্যাচে নাহিদ রানার ফাইফারে জয় – দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় পাকিস্তান

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার নাহিদ রানা। ৭ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নেন তিনি। প্রথম ম্যাচে শোচনীয় হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৭৪ রান করে সফরকারীরা। পাকিস্তানের লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার মাজ সাদাকাত। ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

২৭৫ রানের লক্ষ্য স্পর্শ করতে নেমে ৬ দশমিক ৩ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন টার্গেট পায় টাইগাররা। নতুন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ২৩ দশমিক ৩ ওভারে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ।  বৃষ্টি আইনে ১২৮ রানে ম্যাচ হারে মিরাজ-লিটনরা।

তৃতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলে সিরিজ হারের লজ্জা পেতে হবে টাইগারদের। দুই এখন এখন পর্যন্ত ৪১ ওয়ানডে মুখোমুখি হয়েছে। সেখানে বাংলাদেশ জিতেছে ৬ ম্যাচে আর পাকিস্তানের জয় ৩৫।

Exit mobile version