কম্বোডিয়ায় টেনিস আসরের কোয়ার্টারে বাংলাদেশের কিশোরীরা

কম্বোডিয়ায় টেনিস আসরের কোয়ার্টারে বাংলাদেশের কিশোরীরা

কম্বোডিয়ায় টেনিস আসরের কোয়ার্টারে বাংলাদেশের কিশোরীরা, ছবি : সংগৃহীত

কম্বোডিয়ায় আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিসের বালিকা দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। মাসতুরা আফরিন জান্নাত হাওলাদার জুটি , গেমে লাওসের চানথাফন ফমভং জুটিকে পরাজিত করে এই সাফল্য অর্জন করে।

বালক বিভাগে বাংলাদেশের আল রাফি ৬-৪, ৪-৬, ৬-২ গেমে মঙ্গোলিয়ার ব্যাটসাইখানকে পরাজিত করে এবং মো. জোবায়ের ২-৬, ২-৬ গেমে পাকিস্তানের মুয়াজ শাহবাজের কাছে হেরে যায়। বালিকা এককে বাংলাদেশের মাসতুরা আফরিন ৬-২, ৬-২ গেমে লাওসের চানথাফনকে এবং বাংলাদেশের জান্নাত হাওলাদার ৬-১, ৬-১ গেমে লাওসের ফমভং কে পরাজিত করে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও কম্বোডিয়া টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হবে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস টেনিস প্রতিযোগিতা। সেখানে অংশ নিতে ২ জন বালক, ২ জন বালিকা ও ১ জন ক্যাপ্টেন সহ মোট ৫ পাঁচ সদস্যের বাংলাদেশ দল কম্বোডিয়ায় অবস্থান করছে।

প্রতিযোগিতায় স্বাগতিক কম্বোডিয়াসহ বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান, ফিলিপাইনস, সিংগাপুর, তিমুর লেসতে, মালদ্বীপ, ভিয়েতনাম ও জাপানের অনূর্ধ্ব-১৪ বালক/বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে।

Exit mobile version