যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার

যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার

যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশি আম্পায়ার, ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না নিরাপত্তা সমস্যার কারণে। কিন্তু জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্স থেকেই বিদায় নিয়েছে তারা। তবে ভারত-ইংল্যান্ড ফাইনাল ম্যাচে থাকছেন বাংলাদেশি আম্পায়ার।

আগামীকাল যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। বেলা ১টা ৩০ মিনিটে হারারেতে শুরু হতে যাওয়া ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তবে তিনি চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।

ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন লুবাবালো গকুমা এবং শন হেইগ। জাহিদ বাসারাথ তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারি হিসেবে কাজ করবেন। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকছেন গ্রায়েম লা ব্রুই।

এর আগে ভারত ও আফগানিস্তানের দ্বিতীয় সেমিফাইনালেও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের মুকুল। এবারের এই যুব বিশ্বকাপের চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন মাসুদুর রহমান মুকুল।

Exit mobile version