ইয়ামাল, টরেস ও রাশফোর্ডের গোলে সহজ জয় বার্সার

লা লিগা

আবার জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। শনিবার রাতে লা লিগায় তারা অ্যাওয়ে ম্যাচে এলচের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে। লামিনে ইয়ামাল, ফেরান টরেস ও মার্ক রাশফোর্ড গোল করেছেন।

এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান বেড়ে চার পয়েন্টে দাঁড়িয়েছে। ২২ ম্যাচ শেষে ১৮ জয় ও এক ড্রতে বার্সেলোনার পয়েন্ট ৫৫। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।

ম্যাচের শুরুতেই বার্সেলোনা ব্যবধান গড়ে নেয়। দুর্দান্ত ফর্মে থাকা ইয়ামাল করেন গোলটি। মাত্র ষষ্ঠ মিনিটে হয় গোলটি। ম্যাচের বয়স আধা ঘন্টা হওয়ার আগেই এলচে গোলটি ফিরিয়ে দেয়। আলভারো রদ্রিগুয়েজ করেন গোলটি। তবে বিরতির আগেই আবার বার্সেলোা এগিয়ে যায়। ফেরান টরেস ৪০ মিনিটে করেন এ গোল।

বার্সেলোনার জয় নিশ্চিত করা গোলটি আসে ৭২ মিনিটে। রাফিনহার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসা রাশফোর্ড করেন গোলটি। এর আগে অবশ্য এলচে ম্যাচে ফেরার দারুণ একটা সুযোগ নষ্ট করে।

শনিবার রাতে অনুষ্ঠিত লা লিগায় অন্য ম্যাচে জয় পেয়েছে রিয়াল ওভিয়েদো। তারা ১-০ গোলে হারিয়েছে জিরোনাকে। এছাড়া ওসাসুনা-ভিয়ারিয়াল ম্যাচ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। লেভান্তে ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে খেলায় জয় পায়নি কেউ। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি।

Exit mobile version