শেষ মূহুর্তের পেনাল্টিতে হার এড়াল বার্সেলোনা , উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলায় নিউক্যাসল ইউনাইটেড ও বার্সেলোনা ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সপ্তাহে এ দুটো দল আবার মুখোমুখি হবে। সে লড়াইয়ে এগিয়ে থাকছে বার্সেলোনা। কেননা ম্যাচটিতে তারাই স্বাগতিক। নিজেদের মাঠ আর সমর্থকদের সামনের খেলায় বার্সেলোনা পরিস্কারভাবে এগিয়ে থাকবে।
মঙ্গলবার রাতে নাটকীয় এক ম্যাচ উপভোগ করেছে ফুটবল ভক্তরা। ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে ম্যাচের ভাগ্য।গোল শূন্যভাবে শেষ হতে চলছিল ম্যাচটি। কিন্তু শেষ সময়ে নিউক্যাসল ইউনাইটেড পুরো পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করার আয়োজন করেছিল। কিন্তু তা হয়নি। শেষ বাঁশি বাজার আগে নিউক্যাসল ইউনাইটেডের সমর্থকদের আফসোস বাড়িয়ে দেয় বার্সেলোনা। আর বার্সেলোনার সমর্থকদের দেয় স্বস্তি। ৯৬ মিনিটে গোল পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে মূল্যবান গোলটি করেন লামিনে ইয়ামাল।
বার্সেলোনার শুরুটা ছিল দারুণ। ইয়ামাল ও রাফিনহা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছিল। মাঝমাঠটা ভালোভাবে নিয়ন্ত্রণে রেখেছিলেন পেদ্রি। তারই সুবাদে ২১ মিনিটে বার্সেলোনা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু রাফিনহা সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। দুই মিনিট পর ব্যবধান রচনার সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। কিন্তু ইয়ামালের শট পার্শ্ব জাল কাঁপিয়ে দেয়। ফলে একটা গোল পাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বার্সেলোনা। তাছাড়া নিউক্যাসলের একটা দুর্বলতা ছিল।

ইংলিশ ক্লাবটির রক্ষণভাগ ঠিক শতভাগ নিশ্ছিদ্র ছিল না। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত একটা ম্যাচেও গোল হজম থেকে রেহাই পায়নি। প্রতি ম্যাচেই এক বা একাধিক গোল তারা হজম করেছে।
পিছিয়ে পড়ার পর অ্যাওয়ে থেকে ড্র করে আসতে পারায় বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কণ্ঠে ছিল সন্তুষ্টি। তিনি বলেন,
আমি এই ফলাফলে দারুণ খুশি। সত্যি বলতে কি, ম্যাচটাতে তো আমার হেরেই গিয়েছিলাম। বেশির ভাগ সময় আমরা ভালো খেলতে পারিনি, অনেক সময় বলের দখল হারিয়েছি, সহজ সব ভুল করেছি। সম্ভবত এটাই ছিল প্রতিপক্ষে কৌশল। তারা যখন বল পেয়েছে দ্রুত প্রতিআক্রমণে ছুটেছে। যাহোক ম্যাচটা মোটেও ছিল না। কিন্তু আমরা একসঙ্গে যেভাবে তাদের আক্রমণ প্রতিহত করেছি তা সত্যিই প্রশংসনীয়।
পয়েন্ট হারিয়ে নিউক্যাসল কোচ ইডি হোয়ে প্রচণ্ড হতাশ। ইয়ামালের পেনাল্টি নিয়ে তিনি বলেন, সেটা ছিল ম্যাচের শেষ আক্রমণ, ম্যাচের শেষ শট। আর সেটাতেই আমরা শেষ হয়ে গেলাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















