আগের ম্যাচে বার্সেলোনাকে টপকে লা লিগায় শীর্ষে উঠে এসেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সামনে পরের দিন সুযোগ ছিল শীর্ষস্থানের পুনরুদ্ধারের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। সোমবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে হেরে গেছে সাবেক চ্যাম্পিয়নরা। এগিয়ে থেকেও ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
লামিনে ইয়ামালের ব্যর্থতাই বার্সেলোনার এই হারের কারণ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই স্প্যানিশ তারকা। তার এই ব্যর্থতার কারণে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে পল কুবারসি করা গোলের সুবাদে বার্সেলোনা এগিয়ে যায়। শিরোপা প্রত্যাশী দলটির এই গোলের স্বস্তি বেশিক্ষয় স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিটের মধ্যে খেলায় সমতা ফিরিয়ে আনে স্বাগতিক দল। থমাস লেমার ৬১ মিনিটে গোলটি করেন। ৮৬ মিনিটে জিরোনার পক্ষে জয়সূচক গোলটি করেন ফ্রান বেলট্রান।
নিজেদের মাঠের খেলায় জিরোনা প্রথম থেকেই বার্সেলোনার জন্য বেশ হুমকি হয়ে দেখা দেয়। তবে পিছিয়ে ছিল না সফরকারী দল। তারাও যোগ্য জবাব দিতে শুরু করে। রাফিনহা, ইয়ামাল একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন। কিন্তু এসব সুযোগ তাদের সাফল্য এনে দিতে পারেনি। ফেরান টরেসের একটা শট বার কাঁপিয়ে ফিরে আসে।

অবশেষে ৫৯ মিনিটে বার্সেলোনার গোলের দেখা পায়। কিন্তু এ গোল তারা ধরে রাখতে পারেনি। বরং জোড়া গোল হজম করতে হয়। শেষ সময়ে জিরোনার একজন লাল কার্ড দেখে বহিষ্কৃত হলেও বার্সেলোনা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। মূলত খুব বেশি সময় জিরোনাকে একজন কম নিয়ে খেলতে হয়নি। ৯৯ মিনিটে তাদের জোয়েল রোকা লাল কার্ড দেখেন।
বার্সেলোনা প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। বিরতির বাঁশি বাজার আগে মুহুর্তে তারা পেনাল্টির দেখা পেয়েছিল। ডালে ব্লাইন্ড নিজেদের বিপদ সীমানায় বার্সেলোনার ডানি ওলেমোকে অবৈধভাবে বাধা দেওয়ায় রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু সহজ এ সুযোগ ইয়ামাল কাজে লাগাতে পারেননি। তার শট জিরোনার গোলরক্ষককে ফাঁকি দিতে পারলে পোস্টকে ফাঁকি দিতে পারেনি। বল ডান পোস্টে আঘাত লেগে ফিরে আসে।
এই হারের ফলে বার্সেলোনা এখন নিজের সামর্থ্যে শীর্ষস্থানের ওঠার শক্তি হারিয়েছে। রিয়াল মাদ্রিদের ব্যর্থতা ছাড়া তাদের শীর্ষে ওঠার আর সুযোগ নেই। ২৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে স্থায়ী আসন গেড়েছে। এ ম্যাচের জয় নিয়ে জিরোনা রয়েছে দ্বাদশ স্থানে। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















