রিয়াল মাদ্রিদকে গোল বন্যায় ডুবিয়ে বার্সেলোনা সেমিতে

নারী চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার খেলোয়াড়দের উল্লাস

রিয়াল মাদ্রিদকে গোল বন্যায় ভাসিয়ে নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। বৃহষ্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৬-০ গোলে হারিয়েছে তারা। সব মিলিয়ে বার্সেলোনার জয় ১২-২ গোলে। অ্যাওয়েতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে বার্সেলোনা ৬-২ গোলে জয় পেয়েছিল।

পরিস্কার আধিপত্য বার্সেলোনার

ক্লাব ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সম্পর্কটা দা-কুমড়ার। ছেলেদের ফুটবলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেয়েদের ফুটবলে বার্সেলোনার রয়েছে একক আধিপত্য। দুই দলের ২৫ লড়াইয়ে বার্সেলোনার জয় ২৪টিতে।

চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগের পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল ঘরোয়া লিগেও এ সপ্তাহে মুখোমুখি হয়েছিল। সেখানেও রিয়াল মাদ্রিদকে নিতে হারের তিক্ত স্বাদ। সে ম্যাচে বার্সেলোনা ৩-০ গোলে জয় পায়। ফলে এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের জালে ১৫বার বল ফেলেছে। আর রিয়াল মাদ্রিদ গোল পেয়েছে দুটি।

সেমিতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি বার্সেলোনা

এবারের জয়ের ফলে বার্সেলোনা রেকর্ড টানা আটবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছালো। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। গত অক্টোবরে লিগ লড়াইয়ে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে বার্সেলোনা লজ্জায় ডুবিয়েছিল জার্মান দলটিকে। সে ম্যাচে বার্সেলোনা ৭-১ গোলে জয় পেয়েছিল।

রেকর্ড দর্শক

নারী এল ক্ল্যাসিকোতে এটা শুধু বার্সেলোনার রেকর্ড ব্যবধানে জয় তা নয়, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিশাল হারও বটে। এ ম্যাচটি দেখতে নু্য ক্যাম্পে উপস্থিত হয়েছিল ৬০০৬৭ দর্শক। ২০২৩ সালে চেলসির বিপক্ষে বার্সেলোনার ম্যাচে ৭২২৬২ জন দর্শক উপস্থিত ছিলেন।

সেমিতে ওঠার পর লিও’র খেলোয়াড়রা

বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। অ্যালেক্সিয়া পুতেলাস, ক্যারোলিন গ্রাহাম হানসেন, ইরিনা পারেদাস ও ইওয়া পাজোর গোল করেন। দ্বিতীয়ার্ধে আবার স্কোরশিটে নাম লেখান ক্যারোলিন গ্রাহাম হানসেন। তার সঙ্গে যোগ দেন ইসমি ব্রুগটস।

পুতলারেসের ৫০০তম ম্যাচ

অ্যালেক্সিয়া পুতেলারেস এটা ছিল ৫০০তম ম্যাচ। মাইলফলকে পা রাখা এ ম্যাচটা দারুণভাবে স্মরণীয় করে রাখেন তিনি। অষ্টম মিনিটে তিনি গোল করে দলকে এগিয়ে নেন। তারপর তার দেখানো পথে একে একে অন্যরা স্কোরশিটে নাম লেখায়।

লিও ৪-০ ওলফসবুর্গ

রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন লিও সেমিফাইনাল ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে। ফিরতি লেগে ৪-০ গোলে ওলফসবুর্গকে হারিয়ে লিও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথম লেগের খেলায় ওলফসবুর্গ ১-০ গোলে জয় পেয়েছিল। বৃহষ্পতিবার লিও নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে জয় পাওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। আর এ সময়ে লিও বিধ্বস্ত করে জার্মান ক্লাবটিকে। এ সময়ে একে একে তিন গোল করে তারা।

Exit mobile version