আল বাসিতকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

কোপা দেল রে

আল বাসিতকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

৩৩তম শিরোপার স্বপ্ন জাগালো বার্সা।

কোপা দেল রেতে জায়ান্ট কিলার আল বাসিতকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা । অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে শিরোপা প্রত্যাশী দলটি ২-১ গোলে জয় পেয়েছে। এ জয়ের ফলে বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এরই মধ্যে সর্বাধিক শিরোপা জয়ী বার্সেলোনার সামনে এখন রেকর্ড ৩৩তম শিরোপা উৎসবের হাতছানি।

আল বাসিত দ্বিতীয় বিভাগের দল। নিজ বিভাগে দলটির অবস্থান খুব একটা স্বস্তির নয়। দ্বাদশ স্থানে রয়েছে। তবে শেষ ষোলোতে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল। ফলে আল বাসিতের সমর্থকরা বার্সেলোনার বিপক্ষে আরও একটা চমকের অপেক্ষায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে বার্সেলোনার বিপক্ষে যথেষ্ঠ দাপট দেখিয়েছে তারা।

বার্সেলোনার হয়ে এ ম্যাচে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউজো। ৩৯ মিনিটে ইয়ামালের গোলের পর ৫৬ মিনিটে আরাউজো গোল করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে আলবাসিতের হয়ে ব্যবধান কমান হ্যাভিয়ের মোরেনো।

বার্সেলোনার জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারতো। কিন্তু তাদের সামনে আল বাসিতের গোলরক্ষক লিজোয়াইন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। ফলে একাধিক গোলের সুযোগ থেকে বঞ্চিত হয় বার্সেলোনা।

Exit mobile version