আতালান্তার জালে বায়ার্ন মিউনিখের গোল উৎসব , উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে উড়ন্ত সূচনা করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রথম লেগের খেলায় তারা অ্যাওয়েতে উড়িয়ে দিয়েছে আতালান্তাকে। ৬-১ গোলে জয় পেয়েছে বায়ার্ন। উভয়ার্ধে তিনটি করে গোল করে জার্মান ক্লাবটি। অন্যদিতে আতালান্তা তাদের একমাত্র গোলটি পায় ইনজুরি সময়ে।
বায়ার্নের ছয় গোল করেছে পাঁচ খেলোয়াড়। মাইকেল ওলিসে করেন জোড়া গোল। এছাড়া স্কোরশিটে নাম লেখান জোসিপ স্টানিসিক, সার্জে ন্যাবরি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা।
স্টাডিও ডি বার্গামোতে অনুষ্ঠিত এ খেলায় ভিনসেন্ট কোম্পানির দল একতরফা আধিপত্য বিস্তার করে খেলেছে। মাইকেল ওলিসে ধারাবাহিকভাবে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছিলেন। উভয়ার্ধে তিনি ধারাবাহিকতভাবে আক্রমণ করে গেছে। তারই মাঝে দ্বাদশ মিনিটে বায়ার্ন মিউনিখ ব্যবধান গড়ে নেয়। জোসিপ স্টানিসিক করেন গোলটি।
স্টানিসিকের পর স্কোরশিটে নাম লেখান ওলিসে। তার গোলের রূপকার ছিলেন মার্কো কার্নেসেচি। ওলিসের উভয় গোলেই ছিল তার অবদান। শুরুর দিকে আতালান্তা যে প্রতিরোধ গড়েছিল দুই গোল হজমের পর তা একেবারেই উবে যায়। আর সে সুযোগ প্রথমার্ধে বায়ার্ন আরো এক গোল করে। বায়ার্ন দ্বিতীয়ার্ধের মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল করে।

এ ম্যাচের জয়ের মাঝ দিয়ে বায়ার্ন মিউনিখ সব ধরনের প্রতিযোগিতায় টানা সাত জয়ের দেখা পেল। অন্যদিকে আতালান্তা হারের সীমানা থেকে বের হতেই পারছে না। তারা টানা চার ম্যাচে হেরেছে।
ওলিসে-জ্যাকসনের গোল উৎসব
আতালান্তা দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনে। কিন্তু তাদের পারফরম্যান্সে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে বায়ার্নের আক্রমণের ঢেউকেও সামাল দিতে পারেনি। ফলে দ্বিতীয়ার্ধে গোলের মিশন শুরু করতে মোটেও দেরি করেনি বায়ার্ন। এ অর্ধের সপ্তম মিনিটে প্রথম গোল পায় বুন্দেসলিগার শীর্ষ দলটি। নিকোলাস জ্যাকসন ৫২ মিনিটে দ্বিতীয়ার্ধে প্রথম গোল করেন। ১২ মিনিট পর তার সঙ্গে যোগ দেন মাইকেল ওলিসে। এটা ছিল তার দ্বিতীয় গোল।
পাঁচ গোলে এগিয়ে থাকলেও বায়ার্ন মিউনিখের গোলের ক্ষুধা কমেনি। মাত্র তিন মিনিট পর আবার সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয় তারা। ৬৭ মিনিটে জামাল মুসিয়ালার গোল করার পর তার গোল মিশনে বিরতি দেয়। ছয় গোলের ব্যবধানে ম্যাচ যখন শেষের অপেক্ষায় তখন আতালান্তার সমর্থকরা আনন্দের উৎস খুঁজে পায়। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে মারিও পাসালিক গোল করে ব্যবধান কমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















