কেনের জোড়া গোলে শীর্ষে বায়ার্ন , বায়ার্ন মিউনিখের গোল মেশিন খ্যাত হ্যারি কেন তার মিশন অব্যাহত রেখেছে। শনিবার রাতে বুন্দেসলিগায় তিনি জোড়া গোল করেছেন। নিজেদের মাঠের এ খেলায় হ্যারি কেনের জোড়া গোলের সুবাদে বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হারিয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।
কেন উভয়ার্ধে একটা করে গোল করেন। এ ম্যাচের জোড়া গোলের সুবাদে মৌসুমে তার তার গোলের সংখ্যা হাফ সেঞ্চুরি ছুঁই ছুঁই। ৬৮ মিনিটে করা তার দ্বিতীয় গোলটি ছিল এ মৌসুমের ৪৫তম গোল। তার আগে প্রথমার্ধের ২০ মিনিটে তিনি ৪৪তম গোলটি করেন। বায়ার্নের হয়ে প্রথম গোল করেছিলেন আলেকসান্দার পাভলোভিচ। তিন গোলে পিছিয়ে পড়ার পর ফ্রাঙ্কফুর্ট দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধ করে। জোনাথন বার্কার্ডট ৭৭ মিনিটে ও আরনাউড কালিমুয়েন্দো ৮৬ মিনিটে দ্বিতীয় গোল করে সমতায় ফেরানোর একটা সম্ভাবনা তৈরি করেন। তবে বাকি সময় আর কোনো গোল তারা পায়নি।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান আবার পোক্ত করেছে বায়ার্ন মিউনিখ। গত মাসের শেষ সময়টা ভালো যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। টানা দুই ম্যাচে পয়েন্ট হারায়। একটি নিজেদের মাঠে অগসবুর্গের কাছে হেরে যায়। এই ধাক্কা সামলাতে তাদের বড় একটা সময় দরকার হয়। সে কারণে হয়তো পরের ম্যাচে হামবুর্গের সঙ্গে ড্র করে। তারপর আবার জয়ের ট্রাকে ফিরেছে দলটি। পেয়েছে টানা তিন জয়।

কেনের মাইলফলকে উড়ছে বায়ার্ন
এ ম্যাচে নিজেদের আধিপত্য দেখাতে খুব একটা সময় নেয়নি বায়ার্ন মিউনিখ। ১৬তম মিনিটে পাভালোভিচ প্রথম শটেই গোলের দেখা পান। চার মিনিটে ব্যবধানে কেন দেখা পান তার প্রথম গোলের। ক্লাব ও জাতীয় দলের হয়ে এ গোলের মাঝ দিয়ে তিনি ৫০০তম গোলের মাইলফলকে পা রাখলেন। গত ম্যাচে পেনাল্টিতে জোড়া গোলের পর এটা তার প্রথম স্বাভাবিক গোল।
২০ মিনিট পর ইংলিশ অধিনায়ক কেন তার ৫০১তম গোলের দেখা পান।
ফ্রাঙ্কফুর্ট গত ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে টানা দশ ম্যাচের জয়খরা ঘুচিয়েছিল। তবে এ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। যদিও শেষ দিকে তারা একটু আক্রমণাত্মক হয়েছিল তবে হার এড়াতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















