নারী বিপিএল আসরের সময় জানাল বিসিবি

নারী বিপিএল আসরের সময় জানাল বিসিবি

নারী বিপিএল আসরের সময় জানাল বিসিবি, ছবি : সংগৃহীত

অনেক আগে থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মেয়েদের প্রতিযোগিতা আয়োজনের দাবি ওঠে। একবার নারী বিপিএল আয়োজনের সিদ্ধান্তও নিয়ে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্ত ‍শেষ পর্যন্ত তা হয়নি। এবার সেই নারী বিপিএল আলোর মুখ দেখতে যাচ্ছে। বিসিবি জানিয়েছে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল দেশের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম নারী বিপিএল টি-২০ আসর।

নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে মাঠে গড়তে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-২০ আসর। ভার্চুয়াল মিটিংয়ে টুর্নামেন্টের সূচি ও খেলার স্থান চূড়ান্ত করেছে বিসিবি। আজ বিসিবির ভার্চুয়াল (জুম মিটিং) মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৪ এপ্রিল। খেলার ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামকে। এ দুই মাঠেই আয়োজিত হবে প্রথম নারী বিপিএল আসর।

বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে বিপিএল, ছবি : সংগৃহীত

নারী বিপিএলের প্রথম আসরে মাত্র ৩টি দল অংশ নেবে। টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। দলগুলো খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের বাছাই করবে।

নারীদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতিই বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্র্রিকেট দল। তার আগে এই টুর্নামেন্ট বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে বলে মনে করছে বিসিবি।

অবশ্য পুরুষদের যে বিপিএল আয়োজন হয়ে থাকে, মেয়েদের বিপিএলও সেভাবেই হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি বিসিবি। টুর্নামেন্টের নিয়ম, দল গঠন প্রক্রিয়া এবং তিন দলের নাম কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি। এখনও প্রায় দেড় মাস বাকি আছে অবশ্য।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনেক আগে থেকেই মেয়েদেরও টি-২০ টুর্নামেন্ট আয়োজিত হয়। এছাড়া অস্ট্রেলিয়ার বিড় ব্যাশ টি-২০ আসরেও আছে নারীদের প্রতিযোগিতা। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড শুরু থেকেই পুরুষ ও নারীদের আসর আয়োজন করে আসছে।

এবার বিসিবি যদি নারীদের বিপিএল আয়োজন করতে পারে সেটি দেশের ক্রিকেটে নতুন মাত্র যোগ করবে। সেই সাথে নারী ক্রিকেটোরদের স্কিলের উন্নতিতেও এই টুর্নামেন্ট বড় ভূমিতা রাখবে বলে আশা সবার।

Exit mobile version