বিসিবির বোর্ড সভায় যা থাকছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের – বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ, ৩ নভেম্বর ২০২৫। দুপুর ৩টা থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সভা।

তবে আলোচনার মূল বিষয় আসন্ন বিপিএল আয়োজন। কবে, কীভাবে শুরু হবে আসন্ন বিপিএল, নির্ধারণ হবে এই সভায়। গেল আসরে ফিক্সিং নিয়ে ইতোমধ্যেই জমা পড়েছে তদন্ত প্রতিবেদন, এই ইস্যুতেও হবে বিস্তারিত আলোচনা। এছাড়া, আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজও আছে এজেন্ডায়। নারীদের বিশ্বকাপ পারফরমেন্স ও পুরুষদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও সামগ্রিক আলোচনা হবে এই সভায়।
গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া, সহসভাপতি হিসেবে ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছিলেন। ইতোমধ্যে নতুন কমিটির প্রথম সভা হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















