খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক বার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক বার্তা

বিসিবি কার্যালয় ,ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক বার্তা । মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড।

তিনি প্রধানমন্ত্রী থাকাকালে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন ও খেলাটির সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শোকবার্তায় বিসিবি আরও উল্লেখ করে, তার দূরদর্শী নেতৃত্ব ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে সহায়ক ছিল। এই শোকাবহ মুহূর্তে বিসিবি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এছাড়াবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের নির্ধারিত বিপিএলের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে সূচি দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে।

বিসিবি জানায়, এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। পুনর্নির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

Exit mobile version