বিসিবি থেকে ঈদ উপহার পাচ্ছেন ক্রিকেটারদের পরিবার । প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ঈদ উপহার পাচ্ছেন ক্রিকেটারদের পরিবার। কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। সব মহলের মতো ক্রিকেট অঙ্গনেও এবার ঈদের আমেজ। তাই সেই আমেজ আরও বাড়িয়ে দিতে ক্রিকেটারদের ঈদের উপহার দিবে বিসিবি। ক্রিকেটারদের পরিবারের জন্যও থাকবে উপহার। এই উপহার পাবেন কোচ, সাপোর্ট স্টাফরাও।
অবশ্য ঈদ উপহার দেওয়ার এই রীতি বিসিবি চালু করে গত ঈদুল ফিতরে। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের উদ্যোগে গতবার শুধু ক্রিকেটারদের স্ত্রীদের উপহার দেওয়া হয়। দেওয়া হয়েছিল সালোয়ার কামিজ। এবার পরিবারের সবার জন্যই থাকছে উপহার।
বিসিবি জানায়, গত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলেছেন, এমন ৩০ জন ক্রিকেটার ও তাদের স্ত্রীদের জন্য এবার উপহার পাঠানো হবে বিসিবির পক্ষ থেকে। এই সময়কালে জাতীয় দলের সাথে ছিলেন, এমন কোচ, টিম ম্যানেজমেন্ট সদস্য ও টিম বয় অর্থাৎ সাপোর্ট স্টাফ প্রত্যেকেই পাবেন এই উপহার। ক্রিকেটারসহ সব মিলিয়ে উপহার পাবেন ৫০ জন (সাথে তাদের পরিবারের সদস্যরা)।
ক্রিকেটারদের ঈদ উপহার হিসেবে থাকবে পাকিস্তানের বিখ্যাত জে ডট ব্র্যান্ডের পাজামা-পাঞ্জাবি। একই ব্র্যান্ডের সালোয়ার কামিজ থাকবে তাদের স্ত্রীদের জন্য। তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম আবার এই ব্র্যান্ডের অ্যাম্বেসেডর।
ক্রিকেটারদের সন্তানেরাও পাবেন উপহার। তাদের জন্য থাকবে আকর্ষণীয় চকলেট বক্স। সব মিলিয়ে ৪ লাখ টাকার বাজেট রাখা হয়েছে এসব উপহারের জন্য। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস বলেন,
জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে স্বাভাবিকভাবেই সব সময় বিসিবির বোঝাপড়া ভালো থাকে। তবে সৌজন্য হিসেবে এই একটি বাড়তি জিনিস যোগ করায় সেটি এখন আরও অনেক উষ্ণ, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের যোগাযোগ এখন আরও ভালো।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা আপাতত ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে। বুধবার ১১ মার্চ শুরু হয়ে এই সিরিজ শেষ হবে ১৫ মার্চ। সিরিজ শেষ করে ঈদের আগেই পরিবারের কাছে ছুটে যাবেন ক্রিকেটাররা। তাদের উৎসবের আমেজ নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে বিসিবির এই উদ্যোগের কারণে।
যদিও মোস্তাফিজের নিরাপত্তার ইসুতে এবার ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। যে ঘটনায় এখনও ক্রিকেটাররা হতাশায় ভুগছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















