বিসিবির ভোটার তালিকা প্রকাশ

বিসিবির ভোটার তালিকা প্রকাশ

আগামী ৭ জুন বিসিবির নির্বাচনে স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। ফলে বিসিবির নির্বাচনে আর কোন বাধা নেই। একই দিন বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন। জেলা, বিভাগ, ক্লাব, সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দেয়া কাউন্সিলরশিপ মনোনয়নের মাধ্যমে খসড়া তালিকা অনুযায়ী, ভোটার হয়েছেন ১৮৪ জন। মোট ভোটার ১৯২ জন হওয়ার কথা থাকলেও কয়েকটি সংস্থা এবং জেলা থেকে কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়নি।

কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম, এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলশিপ জমা দেয়া হয়নি। বিশেষ সংস্থার মধ্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ভিডিপি থেকেও জমা পড়েনি কাউন্সিলরশিপ। সাবেক অধিনায়ক কোটা থেকে এবার বিসিবি নির্বাচনে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, শফিকুল হক, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। নতুন মুখ হিসেবে বিসিবি কাউন্সিলর হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবে এবার বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ পেয়েছেন। তাদের মধ্যে আছেন নাজিম উদ্দিন, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং শামসুর রহমান।  এই তালিকায় আছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। বিসিবি সভাপতি তামিম ইকবাল কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে। ঢাকার ক্লাব থেকে কাউন্সিলরশিপ বোর্ডে নাম নেই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে অন্যতম ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক, লোকমান হোসেন।

কাউন্সিলরশিপ পাওয়াদের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাব থেকে আছে, আবাহনী–ফাহিম সিনহা, মোহামেডান–মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জ- লুৎফর রহমান বাদল, প্রাইম ব্যাংক-তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স-তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন-ইসরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেট ক্লাব-আজিজ আল কায়সার, সিটি ক্লাব-মইনুল হক মইন।

উত্তরা ক্রিকেট ক্লাব- ফায়াজুর রহমান মিতু, ধানমন্ডি স্পোর্টস ক্লাব-ইয়াসির ফয়সাল আশিক, কাকরাইল বয়েজ ক্লাব– সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স-আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাব- মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব-ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র-রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব– শানিয়ান তানিম, ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব- সাঈদ ইব্রাহিম আহমেদ, প্রগতি সেবা সংঘ-সাব্বির আহমেদ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে : ঢাকা বিশ্ববিদ্যালয়- শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়– সিরাজউদ্দিন আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়-জাহিদ হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদ থেকে : কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার, জাহিদ পারভেজ চৌধুরী।

জেলা-বিভাগ থেকে : ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা-সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা-শহিদুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা- আমিনুল হক দেওয়ান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা- শামসুজ্জামান সামু, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা– শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সংস্থা– মিজানুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা-কাইয়ুম চৌধুরী।

আজ সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ৷ আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। ২০ এবং ২১ মে সকাল ১০টা থেকে সকাল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন বিতরণ। ২১ এবং ২২ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ ২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে।

২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে।

প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে।  ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

Exit mobile version