নতুন ক্লাবে মাঠে নেমেই হ্যাটট্রিক বেনজেমার

সৌদি প্রো লিগ

সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিয়েই চমক দেখিয়েছেন করিম বেনজেমা। গত সোমবার আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। আল হিলালের হয়ে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। তার হ্যাটট্রিকের সুবাদে আল হিলাল ৬-০ গোলে হারিয়েছে আল ওখদুদকে।

এ জয়ের ফলে লিগে আল হিলাল তাদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। ২০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫০। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দলটির সংগ্রহ ৪৬ পয়েন্ট। তবে তারা এক ম্যাচ কম খেলেছে। পরবর্তী ম্যাচে জয় পেলে আল নাসর আল হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান নূন্যতমে নিয়ে আসবে।

করিম বেনজেমাকে প্রথম গোলের জন্য ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে। দ্বিতীয়ার্ধে তিনি দুই গোল করেন। ৬০ মিনিটে দ্বিতীয় গোলের পর তৃতীয় গোলের জন্য মাত্র চার মিনিট অপেক্ষা করতে হয় তাকে।

একটা সূত্র জানিয়েছে, আল ইত্তিহাদ নতুন চুক্তির প্রস্তাবে যে সব শর্ত দিয়েছিল তা বেনজেমার কাছে সম্মানজনক মনে হয়নি। ফলে তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন।

Exit mobile version