ভারত-পাকিস্তানের চেয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ ফোকাস বেশি বলে মন্তব্য করেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল হাসান নান্নু। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা এখন শুধু কথা আর কূটনৈতিক লড়াইতেই সীমাবদ্ধ। মাঠে দুই দলের লড়াই বারবার হচ্ছে একপেশে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসি ও এসিসির ইভেন্টেই শুধু ভারত-পাকিস্তান মুখোমুখি হয় পরস্পরের। তবে লড়াইয়ে সেই জৌলুস নেই।
সবশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হেরে সুপার এইটের সম্ভাবনায় বড় বিপদে পাকিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে ছিল। পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে ম্যাচটি হবে না হবে না করেও গত (রোববার) মাঠে গড়ায় বিগ ম্যাচটি।
কিন্তু ২২ গজের উইকেটে একতরফা লড়াইয়ে হার মেনেছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৬১ রানে হারের পর সুপার এইটের যোগ্যতা অর্জনের স্থান দুই নম্বর থেকে সরে গেছে পাকিস্তান। শেষ গ্রুপ ম্যাচের আগে চাপে তারা।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মনে করেন, ভারত-পাকিস্তান লড়াইয়ের চেয়ে ভারত-বাংলাদেশ লড়াই-ই এখন বেশি উপভোগ্য। বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ায় আক্ষেপও ঝরেছে নান্নুর কণ্ঠে।
এছাড়া তিনি আরও বলেন,‘এখন তো মনে হয় উপমহাদেশে ভারত-বাংলাদেশ খেলা এর চেয়ে বেশি প্রাণবন্ত হয়। ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে ভারত-বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। ঐ খেলার ফোকাসের চেয়ে বাংলাদেশের ম্যাচের ফোকাস বেশি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ৯ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮ বারই জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে মাত্র এক বার। ভারত এ নিয়ে টানা ৬ বার জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে।
বিশ্বকাপের বড় মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ভারতের এই একচেটিয়া আধিপত্য মেনে নিতে একটু কষ্টই হচ্ছে পাকিস্তানের সাবেকদের। দানিশ কানেরিয়া তো এমনও বলেছেন, এই ম্যাচ খেলার চেয়ে বর্জন করে পয়েন্ট হারালেই বরং ভালো হতো। পাকিস্তানের সাবেক তরকা পেসার শোয়েব আখতার আবার রাগ ঝেড়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভির ওপর।
এছাড়া মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম, শাদাব খানদের অবসর নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া পাকিস্তান ক্রিকেট ভক্তরা পাকিস্তানের এই ব্যর্থতা নিয়ে কড়া সমালোচনায় মেতে উঠেছে।
