বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার – নেইমারের আবেগঘন বার্তা । ফিফা বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসে বেশি সময় বাকি। এ উপলক্ষ্যে মেক্সিকোর জোসালো সিটি, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার ও কানাডার হার্বার স্কয়ারে আজ থেকে শুরু হয়েছে টুর্নামেন্টের চূড়ান্ত কাউন্টডাউন।
আগামী ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধন হবে। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে ৪৮ দল ও ১০৪ ম্যাচের মেগা এই টুর্নামেন্টের পর্দা নামবে।
টুর্নামেন্টে এরই মধ্যে ৪২ দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলারদের জম-খ্যাত অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিস্কাস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস।
অনাকাঙ্ক্ষিত এই খবর পাওয়ার মুহূর্তকে তিনি নিজের সবচেয়ে বাজে দিন বলে উল্লেখ করেছেন। গত সোমবার লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান রদ্রিগো।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে এক বিবৃতিতে রিয়াল জানায়,
পরীক্ষার পর রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিস বলছে, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে।
পরীক্ষার পর রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদ মেডিক্যাল সার্ভিস বলছে, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে।
ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ
যা থেকে সেরে উঠতে আট মাসের মতো সময় লাগতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন। বিশ্বকাপের আগে ব্রাজিল এবং রদ্রিগো উভয়ের জন্যই এটি বড় দুঃসংবাদ। তার প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ), রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের প্রতি আমরা সংহতি জানাচ্ছি।
বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিপর্যস্ত ও হতাশ রদ্রিগো। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
অনেক বড় প্রতিবন্ধকতা এসেছে আমার জীবন, আমার ক্যারিয়ারে এবং এটি আমি সবচেয়ে পছন্দ করি এমন কিছুর বাইরে ঠেলে দিয়েছে। আমি ক্লাব এবং দেশের হয়ে বিশ্বকাপে খেলা থেকে ছিটকে গেছি। এটি এমন এক স্বপ্ন, সবাই জানে এর মূল্য আমার কাছে কতটা। শক্তিশালী হয়ে উঠতে যা করার দরকার আমি করব, এটি নতুন কিছু নয়।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ চার ম্যাচের স্কোয়াডে ছিলেন না রদ্রিগো। তবে কোচ কার্লো আনচেলত্তি গত অক্টোবর-নভেম্বরে খেলা সেলেসাওদের চারটি প্রীতি ম্যাচে তাকে রেখেছিলেন।
রদ্রিগোকে সান্ত্বনা দিয়ে বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি নিজেও ২০২৩ সালে একই ইনজুরিতে (এসিএল ও মেনিস্কাস) পড়ে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে তার আর জাতীয় দলে ফেরা হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















