প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস

প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস


বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাস ডি লিডের হাফ-সেঞ্চুরিতে আসরে প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস। গতকাল মঙ্গলবার ‘এ’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস ৭ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছিল ডাচরা।

এই জয়ে আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল নেদারল্যান্ডস। এই গ্রুপে ভারত, নেদারল্যান্ডস ও পাকিস্তানের পয়েন্ট সমান ২। তবে পাকিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল নেদারল্যান্ডস। পাকিস্তানের রান রেট ০.২৪০ এবং নেদারল্যান্ডসের রান রেট ০.৩৫৬। ভারত ও পাকিস্তান ১টি করে ম্যাচ খেললেও ২ ম্যাচ খেলেছে ডাচরা।

মঙ্গলবার দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছোট-ছোট ইনিংসের সুবাদে লড়াকু পুঁজি পায় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নামিবিয়া। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিকোল লফটি ইটন। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক ও ডি লিডে।

জবাবে তিন নম্বরে নামা লিডের হাফ-সেঞ্চুরির ইনিংসে ১২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ৪৮ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি লিডে। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচত হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া ২০ ওভারে ১৫৬/৮
নেদারল্যান্ডস ১৮ ওভারে ১৫৯/৩
নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী

Exit mobile version