বিয়ের পিঁড়িতে বসছেন ইশান কিষাণ । চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় পার করছেন ভারতের ওপেনার। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইশান কিষাণ। তার অসাধারণ ইনিংসের উপর ভর করেই মূলত বড় পুঁজি পেয়েছে ভারত, আর শেষ পর্যন্ত সহজ হয়ও।
ভারতের সেই ইশান কিষাণই বিশ্বকাপের পর বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। ভারতের জয়পুরের এক মডেলকে বিয়ে করছেন কিষাণ। যা তার দাদা অনুরাগ পাণ্ডে ফাঁস করেছেন। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।
ইশানের বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে ইশানের দাদা অনুরাগ বলেন,
‘ইশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ইশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।
এছাড়া তিনি আরও বলেন,
‘ইশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ইশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ইশানের বান্ধবীর নাম অদিতি। সে একজন মডেল।
এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত ইশান। দুই বছর পর জাতীয় দলে ফিরে দারুণ ব্যাটিংয়ে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। রোববার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছেন। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















