বদলে গেল বিপিএল শুরুর সময়

বদলে গেলো বিপিএল শুরুর সময়

বিপিএল - ২০২৬ , ছবি: সংগৃহীত

উদ্বোধনী ম্যাচের সময় পরিবর্তন

বদলে গেল বিপিএল শুরুর সময় । দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১২তম আসরের পর্দা উঠছে আগামী ২৬ ডিসেম্বর। পূর্ব ঘোষিত দিনেই আসরের পর্দা উঠলেও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য এই পরিবর্তন করা হয়েছে। তবে আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

Exit mobile version