ইতালির সামনে এভারেস্টসম বাধা বসনিয়া

বিশ্বকাপ প্লে অফ

বসনিয়ার বিপক্ষে প্লে অফ ম্যাচের জন্য ইতালির অনুশীলনে

চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। তবে ইউরোপের এই দলটি গত দুই আসরে চূড়ান্ত পর্বে উঠতে পারেনি। এবারো সেই শঙ্কা। যদিও আর একটা মাত্র বাধা পার হতে পারলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে তারা। সেই বাধার নাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ইতালির কোচ জেনেরো গাত্তুসোর ভাষায় এভারেস্টসম এক বাধা।

২০১৪ সালে সর্বশেষ খেলেছে ইতালি

২০১৪ সালে সর্বশেষ ইতালি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। বসনিয়ারও একই ব্যবস্থা। তারাও ২০১৪ সালের পর আর বিশ্বকাপে খেলতে পারেনি। দুই দলের মাঝে এটা একটি মিল বটে। তবে পার্থক্যটা অনেক দীর্ঘ। ইতালি চারবার বিশ্বকাপ জয় করেছে। বিশ্বকাপে অংশ নিয়েছে ১৮বার। বিপরীতে বসনিয়া ওই একবারই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে।

দুই দলের মাঝে মিল

দুই দলের মাঝে আরও কিছু মিল রয়েছে। উভয় দলই ২০১৪ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দুই দলের মাঝে আরও কিছু মিল রয়েছে। গ্রুপ পর্বে একটা করে ম্যাচে জয় পেয়েছিল, একটাতে হেরেছিল এবং একটাতে ড্র করেছিল। সবচেয়ে উভয় দল এবার সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়নি, খেলতে হচ্ছে প্লে অফে।

অনুশীলনে ব্যস্ত ইতালির খেলোয়াড়রা

গত সপ্তাহে প্লে অফের সেমিফাইনালে ইতালি ২-০ গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে প্লে অফের ফাইনালে উঠে এসেছে। অন্যদিকে টাইব্রেকারে ওয়েলসকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে বসনিয়া। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও খেলোয়াড়দের পারফরম্যান্স সমর্থকদের মন ভরাতে পারেনি। সন্তুষ্ট হতে পারেননি দলের কোচও। তার পাশাপাশি আরও শঙ্কা রয়েছে ইতালির কোচের মনে।

খেলা বসনিয়ায়

খেলাটা হবে বসনিয়ার মাটিতে। পাশাপাশি সেখানে হয়েছে তুষারপাত। ফলে মাঠে ভেজা। পরিবেশ বৈরি। ইতালি কোচ স্পষ্ট করে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, বৈরি পরিবেশে তিনি শিষ্যদের কাছে শৈল্পিক ফুটবল দেখতে চান না। তিনি চান শুধু জয়। যে জয়ে মিলবে বিশ্বকাপ। জয় পেলেই ‘বি’ গ্রুপে কাতার, সুইজারল্যান্ড ও কানাডার সঙ্গে খেলবে তারা।

ইতালির বিতর্ক

তবে মাঠের লড়াই শুরুর আগে একটা বিতর্ক জড়িয়ে গেছে ইতালি দল। আবার সেটা নিজেদেরই তৈরি। গত সপ্তাহে বসনিয়া যখন ওয়েলসকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে তখন ইতালি দলে অন্যরকম এক উদযাপন হয়। যার ভিডিও ফাঁস হযেছে। সেখানে ইতালিয়ান খেলোয়াড়রা এমনভাবে উদযাপনে মাতেন তারা যেন ফাইনালে উঠে গেছে। সেটা বসনিয়া খুব ভালোভাবে নেয়নি। তারা এখন প্রতিশোধের নেশায় ফুটছে। সর্বোচ্চ উজাড় করে দিয়ে তারা এখন জয় চাইছে।

Exit mobile version