ম্যানসিটিকে রুখে দিল তলানিতে থাকা নটিংহাম

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানসিটিকে রুখে দিল তলানিতে থাকা নটিংহাম

শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল ম্যান সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে রুখে দিল তলানিতে থাকা নটিংহাম , শিরোপা লড়াইয়ে টিকে থাকার সুযোগটা সম্ভবত হারিয়েই ফেললো ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে তারা নিজেদের মাঠের খেলায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল নটিংহাম ফরেস্টের কাছে পয়েন্ট হারিয়েছে। দুই দুইবার এগিয়ে থাকা ম্যাচে ২-২ গোলে ড্র করেছে দলটি।

এ ড্রয়ের ফলে ২৯ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬০। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। অবশ্য আর্সেনাল একটা ম্যাচ বেশি খেলেছে। ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। নটিংহাম ফরেস্টের এটা সপ্তম ড্র। ২৯ ম্যাচে তারা মাত্র সাতটিতে জয় পেয়েছে, হেরেছে ১৫ ম্যাচে। রেলিগেশন আতঙ্কে রয়েছে দলটি। নিচের দিক থেকে তারা এখন চতুর্থ স্থানে রয়েছে।

দুই দলের পয়েন্টের ব্যবধান বড় থাকায় ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ম্যানচেস্টার সিটির জয় নিয়ে কারো সন্দেহ ছিল না। আগের ২৮ ম্যাচের সিংহভাগ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়া দলটি যে এমনভাবে প্রতিরোধ গড়বে তা হয়তো কেউ কল্পনা করেনি। শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটির গুহাতে সমান তালে লড়েছে। গোল হজম করলে সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে দিয়েছে।

ম্যানচেস্টার সিটি উভয়ার্ধে একটা করে গোল করেছে। আর নটিংহাম উভয় গোল পেয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যানসিটির হয়ে গোল করেছেন অ্যান্তোনিও সেমেনিয়ো এবং রদ্রি। অন্যদিকে নটিংহামের হয়ে গোল ফিরিয়েছেন মর্গান গিবস হোয়াইট ও ইলিয়ট অ্যান্ডারসন।

গোলের পর নটিংহাম ফরেস্টের খেলোয়াড়রা । ছবি: সংগৃহীত

৩১ মিনিটে প্রথম গোল পায় ম্যানচেস্টার সিটি। সেমেনিও’র গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে মর্গানের গোলে সমতা ফেরায় নটিংহাম। মাত্র ছয় মিনিট ব্যবধানে ম্যানসিটি আবার এগিয়ে যায়। স্বপ্ন দেখতে থাকা পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার। কিন্তু তাদের স্বপ্নে বড় ধাক্কা লাগে অ্যান্ডারসনের গোলে।

সিটিকে রুখে দিয়ে নটিংহামের দাপুটে লড়াই

নতুন কোচ ভিটর পেরেইরার অধীনে অ্যাস্টন ভিলা এখনো জয়ের দেখা পায়নি। তবে তাদের পারফরম্যান্স জানাচ্ছে তারা এখন লড়াই করতে পারে। দুইবার পিছিয়ে পড়লেও জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল নটিংহাম ফরেস্ট। রায়ান ইয়াটেস গোল করার দারুণ একটা সুযোগ পেয়েছিলেন। ম্যাচের শেষ সময়ে পাওয়া সুযোগটি তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। তার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। শেষ সময়ে সুযোগ পেয়েছিল ম্যানসিটিও। তবে সেমেনিও’র নেওয়া ফ্রি কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ডও। কিন্তু তিনিও ব্যর্থ হন।

Exit mobile version