চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, ছবি : সংগৃহীত

দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। শেষ ষোলোর দ্বিতীয় লেগের পর্দা নামতেই চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ। শেষ আটে জায়গা করে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও স্পোর্টিং সিপি। ৭ এপ্রিল শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো ২-৩ গোলে টটেনহ্যাম হটস্পারের কাছে হারলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে ছিল ৭-৫ গোলে। বায়ার্ন ৪-১ গোলে জিতে আটালান্টার বিপক্ষে দুই লেগে মিলিয়ে ১০-২ এবং লিভারপুল ৪-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে গালাতাসারের বিপক্ষে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল, ছবি : সংগৃহীত

এখন কোয়ার্টার ফাইনালে মহারণের অপেক্ষা। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের লড়াই। লিগ পর্বে ছন্দ খুঁজে পেতে হিমশিম খাওয়া লস ব্লাঙ্কোসকে শেষ ষোলোয় উঠতে পাড়ি দিতে হয়েছে প্লে-অফের কঠিন পথ। তবে সেখানে গিয়ে তারা অনায়াসেই ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে রিয়াল ৫-১ গোলে জিতেই পা রেখেছে শেষ আটে।

শেষ আটে আরেকটি বড় আকর্ষণ হতে যাচ্ছে পিএসজি-লিভারপুল লড়াই। আগের রাউন্ডে চেলসির জালে আট গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে পিএসজি। গত মৌসুমেও শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম লেগে অপ্রত্যাশিতভাবে অ্যাওয়ে ম্যাচে ১-০ জিতেছিল লিভারপুল, তবে এই লড়াই মূলত পিএসজির সামর্থ্যকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরে। লুইস এনরিকের দল শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে পরবর্তী পর্বে উঠেছিল এবং সেখান থেকে পরে শিরোপাও জিতে নেয়।

এবার পিএসজি শেষ ষোলোর লড়াইয়ে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে হারিয়েছে। অন্যদিকে, বার্সেলোনা ও অ্যাটলেতিকো মাদ্রিদের অল-স্প্যানিশ লড়াইটিও হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে অন্যতম আকর্ষণীয় এক দ্বৈরথ। বার্সেলোনা ৮-৩ গোলে দুই লেগ মিলিয়ে নিউক্যাসলকে হারিয়ে এই পর্বে উঠেছে।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল

পিএসজি-লিভারপুল
রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ
স্পোর্টিং সিপি-আর্সেনাল

প্রথম লেগ

৭ এপ্রিল
স্পোর্টিং সিপি-আর্সেনাল
রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ

৮ এপ্রিল
বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ
পিএসজি-লিভারপুল

দ্বিতীয় লেগ

১৪ এপ্রিল
অ্যাতলেতিকো-বার্সেলোনা
লিভারপুল-পিএসজি

১৫ এপ্রিল
আর্সেনাল-স্পোর্টিং সিপি
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ

*সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়

Exit mobile version