ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচ এখনো বহুদূরে। সেখানে নাম লেখানো চেলসির জন্য এখন এক দুঃস্বপ্ন বলা যায়। এরই মধ্যে তারা বেশ খানিকটা পথ পিছিয়ে পড়েছে। অন্য দলগুলোর ওপর চাপ সৃষ্টির যে সুযোগ ছিল তাও হারাচ্ছে তারা। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় দলটি লিডস ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
দুর্ভাগ্য চেলসির। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও তারা জয়ের দেখা পায়নি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে। হোয়াও পেদ্রোর গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সাবেক চ্যাম্পিয়ন দলটি। ২৪ মিনিটে গোলটি করেছিলেন পেদ্রো।
বিরতির পর আবার গোলের দেখা পায় চেলসি। কোল পালমার পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন। চমক শুরু হয় তারপর থেকে। ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান কমান লুকাস এনমেচা। চয় মিনিট পর ৭৩ মিনিটে নোহ ওকাফর গোল করে খেলায় সমতায় নিয়ে আসেন।

গত নভেম্বর থেকে এ বছরের শুরু পর্যন্ত বড্ড বাজে সময় পার করতে হয়েছে চেলসিকে। এ সময়টা দুর্ভাগ্য তাদের ওপর এতটাই চেপে বসেছিল যে, জয় নামক শব্দটা তাদের কাছে বড্ড অপরিচিত মনে হতে থাক। এক বা দুই নয়, একের পর এক ম্যাচে তারা পয়েন্ট হারাতে থাকে। টানা পাঁচ ম্যাচে তারা পয়েন্ট হারায়। সে সময় ৯ ম্যাচে মাত্র এক ম্যাচে জয়ের দেখা পায়। সে ব্যর্থতা পার করে জয়টা অভ্যাসে পরিণত করেছিল চেলসি। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে টানা চার ম্যাচে জয়ের দেখা পায়। পঞ্চম ম্যাচে এসে আবার ধাক্কা খেল দলটি। লিডস ইউনাইটেডের সঙ্গে ড্র।
ম্যানইউয়ের নাটকীয় ড্র: চেলসির পয়েন্ট হারানোর দিনে ম্যানচেস্টার ইউনাইটেডও পয়েন্ট হারিয়েছে। ওয়েস্টহামের সঙ্গে নাটকীয় ড্র করেছে দলটি। নিশ্চিত হারের ম্যাচে পয়েন্টের ভাগ পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।
প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর বিরতির শুরুতেই গোল পেয়ে যায় ওয়েস্টহাম ইউনাইটেড। এই এক গোলেই জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের। ওয়েস্টহাম সমর্থকরা যখন শেষ বাঁশির জন্য অপেক্ষা করছিল তখনই ঘটে যায় অঘটন। বাঁশির শব্দ তারা ঠিকই শুনেছে, তবে আনন্দের নয় হতাশার। ৯৬ মিনিটে বেঞ্জামিন সেসকো গোল করে ম্যানইউয়েকে হারের হাত থেকে রক্ষা করেন। সে সঙ্গে এনে দেন মূল্যবান এক পয়েন্ট। টানা চার ম্যাচের পর ড্র করলো ম্যানইউ।
পয়েন্ট হারিয়ে ২৬ ম্যাচ শেষে চতুর্থ স্থানে ম্যানইউ। ৪৫ পয়েন্ট তাদের। শীর্ষে আর্সেনালের সংগ্রহ ৫৬। ৪৪ পয়েন্ট নিয়ে চেলসি পঞ্চম স্থানে। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। অ্যাস্টন ভিলা চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















