উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের খেলায় চেলসিকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় প্যারিস সেন্ত জার্মেই ৫-২ গোলে জয় পেয়েছে।
জয়ী দলের হয়ে ব্রাডলি বার্কোলা, উসমানে দেম্বেলে, ভিতিনহা ও খিচা কাভারাস্কেইয়া। কাভারাস্কেইয়া জোড়া গোল করেন। চেলসির হয়ে গোল করেন মালো গাস্তো ও এঞ্জো ফার্নান্দেজ।
দুর্ভাগ্য চেলসির। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। সমান তালে লড়ছিল। ৭৪ মিনিট পর্যন্ত ব্যবধান ছিল ২-২। তারপর এক ঝড় বয়ে যায় সফরকারী দলটির ওপর দিয়ে। আর তাতে বাকি সময়ে অর্থাৎ শেষ ১৬ মিনিটে তিনবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয় চেলসি গোলরক্ষককে।
গোলরক্ষক ফিলিপ ইয়র্গেনসেনের এক ভুল থেকে শুরু হয় চেলসির দুর্গতি। ৭৪ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-২। সে সময় ইয়র্গেসেনের ভুলে প্যারিস সেন্ত জার্মেই এগিয়ে যায়। এই ধাক্কা তারা সামলে উঠতে পারেনি। ফলে পরবর্তীতে আর দুই গোল হজম করতে হয়।

চেলসি শুরু থেকেই ভালো খেলেছে। আধিপত্যও ছিল তাদের। বিশেষ করে প্রথমার্ধের খেলা স্বাগতিক দলের অর্ধেই রেখেছিল তারা। তার মাঝে স্বাগতিক দল আগে গোলের দেখা পায়। দশম মিনিটে ব্রাডলি বার্কোলে গোল করে এগিয়ে নেন বর্তমান চ্যাম্পিয়নদের। মালো গাস্তোর গোলে চেলসি সমতা ফিরিয়ে খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। তবে বিরতির আগেই প্যারিস সেন্ত জার্মেই ব্যবধান ২-১ করে নেয়। দেম্বেলে বিরতির পাঁচ মিনিট আগে গোল করেন।
বিরতির আগে চেলসি গোল পরিশোধ্য ব্যর্থ হলেও খুব বেশি সময় নেয়নি সমতায় ফেরাতে। ৫৭ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এঞ্জো ফার্নান্দেজ সমতায় ফেরান। এ অবস্থায় চেলসি এক পয়েন্ট নিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে। একই সঙ্গে পরিকল্পনা করতে থাকে ঘরের মাঠের খেলায়। কিন্তু তাদের এই পরিকল্পনা এক ঝটকায় মুছে দেয় প্যারিস সেন্ত জার্মেই। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল করে। এ সময়ে চেলসি আর গোল করতে না পারায় বড় ব্যবধানে হার মানতে হয়। এই হারের ফলে চেলসির কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগে। ফিরতে লেগের খেলায় এই হার এড়িয়ে বড় জয় পাওয়া তাদের জন্য কঠিন হয়ে দেখা দিতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















