চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে রিয়ালকে পেলো সিটি

নিয়ন, সুইজারল্যান্ড - ২৭ ফেব্রুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫/২৬ মৌসুমের রাউন্ড অফ ১৬, কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনালের ড্রয়ের সময় রাউন্ড অফ ১৬ এর ফলাফল বড় পর্দায় প্রদর্শিত হয়। (ছবি: গেটি ইমেজেস)

নিয়ন, সুইজারল্যান্ড - ২৭ ফেব্রুয়ারি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫/২৬ মৌসুমের রাউন্ড অফ ১৬, কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনালের ড্রয়ের সময় রাউন্ড অফ ১৬ এর ফলাফল বড় পর্দায় প্রদর্শিত হয়। (ছবি: গেটি ইমেজেস)

মহারণের অপেক্ষা

ইউরোপীয় ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এ আবারও মহারণের অপেক্ষা। নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দলের লড়াই নতুন এক ক্লাসিক দ্বৈরথে রূপ নিয়েছে।

২০১২-১৩ মৌসুম থেকে এখন পর্যন্ত তারা ১৫ বার পরষ্পরের মুখোমুখি হয়েছে। যেখানে দু’দলই জিতেছে পাঁচটি করে ম্যাচ। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ম্যাচটি চলতি মৌসুমেই অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম পর্বে রিয়ালের মাঠেই ২-১ গোলে জয় তুলে নিয়েছিলো।

সুইজারল্যান্ডের নিয়নে গতকাল শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্পেনের আরেক জনপ্রিয় ক্লাব বার্সেলোনাও পেয়েছে ইংলিশ প্রতিপক্ষ। তারা খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

গত মৌসুমে দুই দলই সরাসরি শেষ ষোলোয় উঠতে পারেনি। প্লে-অফে মুখোমুখি হয়ে দুই লেগেই সিটিকে হারিয়ে পরের রাউন্ডে যায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। এবার অবশ্য সিটি সরাসরি জায়গা করে নিয়েছে কিন্তু রিয়ালকে এবারও প্লে-অফ ম্যাচ খেলতে হয়েছে। প্লে-অফে পর্তুগালের বেনফিকাকে হারিয়ে রিয়ালকে শেষ ষোলো নিশ্চিত করতে হয়েছে। এই দুই দলের রাউন্ড অফ সিক্সটিন বা দ্বিতীয় রাউন্ডের লড়াই শেষে বিজয়ী দল কোয়ার্টার-ফাইনালে খেলতে হবে জার্মানির বায়ার্ন মিউনিখ কিংবা ইতালির আটালান্টার বিপক্ষে।

অন্যদিকে স্পেনের আরেক শক্তিশালী ক্লাব বার্সেলোনা খেলবে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড এর বিপক্ষে। গ্রুপ পর্বে দাপুটে পারফরমেন্স দেখিয়েছে বার্সেলোনা। তারা পাঁচ জয়ে নকআউটে উঠলেও নিউক্যাসল প্লে-অফ ম্যাচ খেলেছে আজারবাইজানের কারাবাগ এফকে ক্লাবের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে এই দুই দলের মধ্যকার বিজয়ী দল কোয়ার্টার-ফাইনালে খেলবে স্পেনের আতলেটিকো মাদ্রিদ কিংবা ইংল্যান্ডের টটেনহাম হটস্পারের বিপক্ষে।

শেষ ষোলোয় অন্য চার ম্যাচে পরষ্পরের মুখোমুমখি হবে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই ও ইংল্যান্ডের চেলসি, তুরস্কের গালাতাসারে ও ইংল্যান্ডের লিভারপুল, জার্মানির বেয়ার লেভারকুসেন ও ইংল্যান্ডের আর্সেনাল এবং নরওয়ের বোদো/গ্লিম্ট ও পর্তুগালের স্পোর্তিং।

শেষ ষোলোর প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, ফিরতি লেগ ১৭ ও ১৮ মার্চ। কোয়ার্টার-ফাইনাল এপ্রিলের শুরুতে, সেমি-ফাইনাল এপ্রিলের শেষ ও মে মাসের শুরুতে অনুষ্ঠিত হবে।

আর মহারণের ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে বিখ্যাত পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আরেকটি রোমাঞ্চকর অধ্যায়ের।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রতিপক্ষ যারা:

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

বোদো/গ্লিম্ট-স্পোর্তিং

পিএসজি-চেলসি

নিউক্যাসল ইউনাইটেড-বার্সেলোনা

গালাতাসারে-লিভারপুল

আতলেতিকো মাদ্রিদ-টটেনহ্যাম হটস্পার

আটালান্তা-বায়ার্ন মিউনিখ

বায়ার লেভারকুজেন-আর্সেনাল

কোয়ার্টার-ফাইনাল

কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি/চেলসি – গালাতাসারাই/লিভারপুল

কোয়ার্টার-ফাইনাল ২: রেয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি – আতালান্তা/বায়ার্ন মিউনিখ

কোয়ার্টার-ফাইনাল ৩: নিউক্যাসল ইউনাইটেড/বার্সেলোনা – আতলেতিকো মাদ্রিদ/টটেনহ্যাম হটস্পার

কোয়ার্টার-ফাইনাল ৪: বোদা গ্লিম্ট/স্পোর্তিং – বায়ার লেভারকুজেন/আর্সেনাল

সেমি-ফাইনাল

সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ বিজয়ী – কোয়ার্টার-ফাইনাল ২ বিজয়ী

সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ বিজয়ী – কোয়ার্টার-ফাইনাল ৪ বিজয়ী

শেষ ষোলোর প্রথম লেগ মাঠে গড়াবে আগামী ১০ ও ১১ মার্চ এবং ফিরতি লেগ হবে ১৭ ও ১৮ মার্চ।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল।

সেমি-ফাইনালের দুই লেগ হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে।

ফাইনাল

আগামী ৩০ মে, বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।

Exit mobile version