আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট বদলে যাচ্ছে দ্রুত। সেই পরিবর্তনের ভেতরেই কোচের সঙ্গে বাবরের সঠিক বোঝাপড়ার পরামর্শ ডু প্লেসির , বাবর আজমকে নিয়ে কোচের সাথে খোলামেলা আলোচনার আহ্বান জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। সাবেক এই তারকার মতে, পাকিস্তান কোচ মাইক হেসনের সঙ্গে বাবরের সৎ আলোচনা এখন সময়ের দাবি।

বিশ্বমানের হলেও টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জে বাবর
বাবরকে বিশ্বমানের ব্যাটসম্যান মনে করে ডু প্লেসি বলেন,
‘আমি মনে করি, সব মহান খেলোয়াড়ই ক্যারিয়ারের বিভিন্ন সময়ে নিজেদের বদলে নেয়। আমরা বাবরকে অনেক দিন ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে চিনি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এত দ্রুত স্ট্রাইক রেটের দিকে এগিয়ে গেছে যে তিনি একটু পিছিয়ে পড়েছেন।
এছাড়া পাওয়ার প্লেতে বাবরের স্ট্রাইক রেট রান বলের নিচে থাকার বিষয়টি আগেই তুলে ধরেছিলেন কোচ হেসন। তার মতে, ‘মাইক হেসনের চেষ্টা করা উচিত কীভাবে বাবরকে খেলায় সবচেয়ে ভালোভাবে আনা যায়। কঠিন উইকেটে ১২০-১৩০ স্ট্রাইক রেটে খেলা কারও ভূমিকা থাকতে পারে। কিন্তু খেলাটা এত এগিয়ে গেছে যে এখন প্রথম ছয় ওভার কাজে লাগাতে হলে ১৬০ থেকে ১৯০, এমনকি ২০০ প্লাস দরকার।
তবে শ্রীলঙ্কার ধীর উইকেটে পাকিস্তানের ম্যাচগুলো হওয়ায় বাবরের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মনে করেন তিনি। ডু প্লেসি বলেন, ‘এই ভেন্যু আর কন্ডিশনে যেখানে স্পিন বেশি থাকবে, সেখানে বাবরের মতো একজন মাঝের ওভারে ইনিংস ধরে রাখলে তার মূল্য অনেক।
অবশ্য পরিসংখ্যানও বাবরের অভিজ্ঞতার পক্ষে কথা বলে। ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে ১৪৪ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মোট টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪৭টি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে পাকিস্তানের দীর্ঘতম সময়ের অধিনায়কও তিনি, নেতৃত্ব দিয়েছেন ৮৬ ম্যাচে।
নিজের অভিজ্ঞতা টেনে ডু প্লেসিস জানান, পরিবর্তনের পথ কখনোই সহজ নয়। তিনি বলেন,
“পরিবর্তন মানেই অস্বস্তি। কারণ তখন আপনি এমন কিছু করছেন যা আগে কখনো করেননি। কিন্তু উন্নতি সেখানেই হয়, যেখানে আপনি অস্বস্তিতে পড়েন।
সব মিলিয়ে বাবর আজম এখনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান কিন্তু আধুনিক টি-টোয়েন্টির চাহিদা মেটাতে হলে তাকে নতুন করে ভাবতে হবে। আর সেই পথ শুরু হতে পারে কোচের সঙ্গে একেবারে খোলামেলা আলোচনার মধ্য দিয়েই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















