ইফতার মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্রীড়াবিদদের সম্মানে ডাকসুর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল কবির রিয়াদ। স্বাগত বক্তব্য প্রদান করেন এস এম জাকারিয়া, পরিচালক (ভারপ্রাপ্ত), ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র।
আমন্ত্রিতদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মুস্তফা আল মামুন, উপদেষ্টা, শারীরিক শিক্ষা কেন্দ্র; অধ্যাপক এস এম আরিফ মাহমুদ, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এথলেটিকস কমিটি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, শফিকুল ইসলাম মানিক, সাবেক ক্রীড়া সম্পাদক, ডাকসু ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ। আরো উপস্থিত ছিলেন সাবেক ব্লু কার্ডধারী ফরহাদ লিথি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার শেখ মুরসালিন।
এছাড়াও ডাকসু থেকে আরো উপস্থিত ছিলেন মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, এবি জুবায়ের, সমাজসেবা সম্পাদক, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন রায়হান উদ্দিন, ইমরান হোসাইন এবং সর্বমিত্র চাকমা।
বক্ত্যবে অতিথিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য তুলে ধরে খেলাধুলার পরিবেশ উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন তাঁর বক্তব্যে বলেন,
নির্বাচনের ইশতেহারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের একত্রিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকের এই আয়োজন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিগত সময়ে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের একত্রিত করে এমন আয়োজন খুব একটা দেখা যায়নি।
তিনি আরও বলেন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে শারীরিক শিক্ষা কেন্দ্রকে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মাঠ সংস্কারের কাজ প্রক্রিয়াধীন এবং নারী শিক্ষার্থীদের জন্য নতুন একটি জিমনেসিয়াম স্থাপনে প্রায় ৫৫ লাখ টাকার কাজ এগিয়ে চলছে।
আশাকরি এধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে ঐক্য, যোগাযোগ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রেস বিজ্ঞপ্তি
