দেখে নিন বিশ্বকাপের সুপার এইটের সূচি। চমক দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করলো আট দল। সবশেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ আটে উঠেছে পাকিস্তান। চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে পাকিস্তান।
ফলে বিশ্বকাপ থেকে সবশেষ বাদ পড়েছে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। এর আগেই অবশ্য সাত দলের কারা কোন গ্রুপে থেকে সুপার এইটে খেলবে, তা নিশ্চিত হয়েছে। বিশ্বকাপে‘এ’ গ্রুপ থেকে কেবল ভারত তিন ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে।
অবশ্য এখনও ভারতের এক ম্যাচ বাকি রয়েছে। গ্রুপ ‘বি’থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উঠেছে পরের পর্বে। গত মঙ্গলবার ক্যান্ডিতে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ানরা।
তাতে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে বাদ পড়েছে। এছাড়া গ্রুপ‘সি’থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়। সবশেষ নামিবিয়ার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে বড় জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে বিদায় নেন যুক্তরাষ্ট্র।
সুপার এইটে দুই গ্রুপের দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
গ্রুপ ১- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ২- পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড।
সুপার এইট সূচি
২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড ও পাকিস্তান। সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা ও ইংল্যান্ড, বেলা সাড়ে ৩টা, পাল্লেকেলে।
২২ ফেব্রুয়ার: ভারত ও দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা সাড়ে ৭টা, আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, ওয়াংখেড়ে
২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড ও পাকিস্তান, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে
২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, বিকেল সাড়ে ৩টা, আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি: ভারত ও জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই
২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো
