সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলো স্বাগতিক ইংল্যান্ড। রোববার ওভালে তৃতীয় ও শেষ ম্যাচে একতরফা জয় পায় স্বাগতিকরা। ৭ উইকেটে ইংল্যান্ডের করা ৩৫৫ রানের জবাবে ২৯ ওভার এক বলে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় লঙ্কান ব্যাটাররা। আর ইংল্যান্ড জয় পায় ২২৩ রানের বড় ব্যবধানে।
লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরি, হ্যারি ব্রুকের ৭৭ এবং জর্ডান কক্সের ৫২ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে ইংল্যান্ড ৫০ ওভারে ৩৫৫ রানের বড় সংগ্রহ পায়।
রোববার পর্যন্ত ১০ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি খেলা ব্যান্টনের ক্যারিয়ারে এটিই ছিলো প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি।
৩৫৬ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। সনি বেকার নতুন বলে সাফল্য এনে দেন। গাস অ্যাটকিনসন নেন জোড়া উইকেট এবং লিয়াম ডসন শিকার করেন তিনটি। সনি বেকার ছাড়াও একটি করে উইকেট শিকার করেন উইল জ্যাকস, জো রুট ও জেমি ওভারটন। শেষ পর্যন্ত মাত্র ১৩২ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।
এই ম্যাচে জস বাটলার, জ্যাকব বেথেল, স্যাম কারান ও আদিল রশিদের মতো নিয়মিত ও অভিজ্ঞ খেলোয়াড় না থাকার পরও ইংল্যান্ডের তরুণ ও বিকল্প খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
হ্যারি ব্রুক ও ব্রেন্ডন ম্যাককালামের অধীনে চলতি বছর ইংল্যান্ড তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে এবং তিনটিতেই ২-১ ব্যবধানে জয় পেয়েছে। বিশ্বকাপের এক বছর আগে এই পারফরম্যান্স ইংল্যান্ডের ওয়ানডে দলের গভীরতা ও বিশ্বকাপের শিরোপা জয়ে তাদের সম্ভাবনাকে আরও জোরালো করছে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ইংল্যান্ড: ৩৫৫/৭ (৫০ ওভার)
টম ব্যান্টন ১২৬, বেন ডাকেট ০, জো রুট ১৮, হ্যারি ব্রুক ৭৭, জর্ডান কক্স ৭৬, উইল জ্যাকস ২৫, জেমি ওভারটন অপরাজিত ২১, লিয়াম ডসন ০ ও অতিরিক্ত 0 1
অতিরিক্ত ১২।
শ্রীলঙ্কার বোলিং: আসিথা ফার্নান্দো ৩/৬৪, দুশমান্থা মাদুশঙ্কা ১/৪৯, জানিথ লিয়ানাগে ১/৩৭, সাচিন্দু কলম্বাগে ২/৭১।
শ্রীলঙ্কা: ১৩২/১০ (২৯.১ ওভার)
পাথুম নিশাঙ্কা ১, কামিন্দু মেন্ডিস ১২, কুশল মেন্ডিস ৩৫, পাভান রাথনায়েকে ১৮, চরিথ আসালাঙ্কা ৭, জানিথ লিয়ানাগে ১৯, দুনিথ ওয়েল্লালাগে ৫, সাচিন্দু কলম্বাগে ৪, এশান মালিঙ্গা ১৪ ও আসিথা ফার্নান্দো ৬, দিলশান মাদুশঙ্কা ২ ও অতিরিক্ত ৯।
ইংল্যান্ডের বোলিং: লিয়াম ডসন ৩/২৬, গাস অ্যাটকিনসন ২/২৬, সনি বেকার ১/২৭, উইল জ্যাকস ১/৮, জো রুট ১/১৫, জেমি ওভারটন ১/১০।
ফলা:
ইংল্যান্ড ২২৩ রানে জয়ী
ইংল্যান্ড সিরিজ জিতেছে ২-১।
প্লেয়ার অব দ্য ম্যাচ: টম ব্যান্টন ১২৬ (১০৫বল)।




