মিরাজ-লিটনদের অধিনায়কত্বে মেয়াদ বাড়াল

মিরাজ-লিটন

মিরাজ-লিটনদের অধিনায়কত্বে মেয়াদ বাড়াল। বিতর্কিত নির্বাচন বাতিলের শঙ্কা মাথায় নিয়েই বিসিবির বোর্ড সভায় বসেছিল আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মিরপুরে দুপুরে শুরু হওয়া সভা শেষ হয় রাতে। ম্যারাথন এই সভায় কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নীতিগতভাবে।

একই সাথে পরিকল্পনা নেওয়া হয়েছে কয়েকটি উদ্যোগের। ক্রিকেটীয় সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয় গুরুত্বপূর্ণ, সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণের দলের অধিনায়ক ও সহ-অধিনায়কদের মেয়াদ বাড়ানো হয়েছে লম্বা সময়ের জন্য। সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলি সম্পর্কে জানান বিসিবি পরিচালক মোখসেদুল কামাল।  

বোর্ড সভার সিদ্ধান্তগুলি এক নজরে তুলে ধরা হলো এখানে।

১. বিসিবির ‘এইচআর পলিসি’গ্রহণ করা হয়েছে।

২. জাতীয় নির্বাচক কমিটির চূড়ান্ত অনুমোদন। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের নির্বাচক কমিটি কাজ শুরু করেছে এই মাসের শুরু থেকেই।

৩. সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক ও সহ-অধিনায়কদের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক থাকবেন লিটন কুমার দাস, সহ-অধিনায়ক সাইফ হাসান।

৪. ক্রিকেটার, আম্পায়ার ও সংশ্লিষ্টদের জন্য পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহীত হয়েছে।

৫. ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনে ক্লাবগুলোকে সভায় ডাকা হয়েছে আগামী বুধবার।

৬. আন্তবিশ্ববিদ্যায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে।

৭. ‘ডমেস্টিক ক্রিকেটার অ্যানালিটিক্যাল অ্যাপ’তৈরি করা হয়েছে।

৮. বিসিবির স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রফিক। কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের স্পিনারদের সঙ্গে কাজ করবেন ৫৫ বছর বয়সী সাবেক ক্রিকেটার।

৯. নারী বিপিএল ও নারী কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

১০. বিসিবি ‘অ্যাওয়ার্ড নাইট’নতুন করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১. সিলেট আর্ন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেসব নির্দেশনা দিয়েছেন। সেগুলোকে দ্রুত কার্যকরী করা হবে।

১২. সংবাদকর্মীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হবে। ক্রীড়া সাংবাদিকতায় দেশের বাইরে পড়াশোনা করার জন্য স্কলারশিপ এটি।

১৩. বিসিবির একটি স্পোর্টস জার্নাল বের করা হবে এবং প্রতি তিন মাস অন্তর এটি প্রকাশিত হবে।

১৪. আগের সংসদে বিসিবির দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। সরকারের দুর্নীতিসহ সমস্ত কাজের ক্ষেত্রে সহযোগিতা করার পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সকল ধরনের সহযোগিতা অব্যাগত রাখা হবে।

Exit mobile version