মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে বিপদে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে সঙ্গী করে যতটা সহজে ইরানকে কাবু করবে ভেবেছিল তার কিছুই হয়নি। বরং ইরানের পালটা হামলায় কপালে ভাঁজ তাদের। এ সময়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে ইসরায়েলের ফুটবল ফেডারেশনের দিকে ধেয়ে এসেছে এক মিসাইল। সেখানে তাদের এক লাখ ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনের এক আবেদনের প্রেক্ষিতে ফিফা ইসরায়েল ফুটবল ফেডারেশনকে এই জরিমানা করেছে। বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছে।
তবে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনিদের মূল অভিযোগ এটা ছিল না। মূল অভিযোগ ছিল ভিন্ন। ফিলিস্তিনি ফুটবল কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, পশ্চিম তীরে বসতিগুলোর দলগুলোকে জাতীয় লিগে খেলার সুযোগ দিয়ে ইসরায়েল ফিফার বিধি লঙ্ঘন করছে।
এ ব্যাপারে ফিফা জানায়, এ বিষয়ে ফিফার কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না। কেননা আন্তর্জাতিক জন আইনের অধীনে পশ্চিম তীরের চূড়ান্ত আইনি মর্যাদা একটি অমীমাংসিত ও অত্যন্ত জটিল বিষয় হিসেবে রয়ে গেছে। ফিফা ভূ-রাজনৈতিক সংঘাতের সমাধান করতে পারে না। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন , কিন্তু আমরা ফুটবল ও ফিফা বিশ্বকাপের শক্তিকে কাজে লাগিয়ে সেতুবন্ধন তৈরি করতে পারি। ফিফা শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবন্ধ কারণ চলমান যুদ্ধের ফলে যারা দুর্ভোগ পোহাচ্ছেন। আমাদের সহানুভূতি তাদের সঙ্গেই রয়েছে।

ফিফার এই তদন্তের কাজ ১৮ মাস আগে শুরু হয়েছিল। ফিফা তাদের রায়ে বলেছে, জরিমানার এক তৃতীয়াংশ ইসরায়েলি কর্মকর্তাদের বৈষম্যের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে এবং পুনরাবৃত্তি ঘটনা প্রতিরোধ করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করতে হবে।
ফিফার বিচারকরা সিদ্ধান্ত নিয়েছেন, এই পরিকল্পনাটি ফিফা কর্তৃক অনুমোদিত হতে হবে। পাশাপাশি এটি একটি পুরো মৌসুম জুড়ে স্টেডিয়ামে ও আনুষ্ঠানিক মাধ্যমে সংস্কার, প্রোটোকল, পর্যবেক্ষণ ও শিক্ষামূলক প্রচারণার মতো ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করবে।’
ফিফার প্রতিবেদনে ইসরায়েলি ক্লাব বেইতার সমর্থকদের সম্পর্কে বলা হয়েছে, ক্লাবটি চিরকাল পবিত্র- এর মতো স্লোগান ব্যবহার করে। আরব খেলোয়াড়দের প্রতি তারা সন্ত্রাসীদের মতো আচরণ ও বারবার জাতিগত গালি ব্যবহার করে। এটি এমন একটি পদ্ধতিগত আচরণের অংশ যা শালীন আচরণের মৌলিক নিয়ম লঙ্ঘন করে এবং খেলাটিকে কলঙ্কিত করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















