• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শনিবার, মার্চ ২১, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

Home ফিফা বিশ্বকাপ ২০২৬

ইরানের দাবি নাকচ ও ইসরায়েলকে শাস্তি ফিফার

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
মার্চ ২০, ২০২৬
in ফিফা বিশ্বকাপ ২০২৬, ফুটবল, স্পোর্টস আপডেট
Reading Time: 4 mins read
0
A A
0
ইরানের দাবি নাকচ ফিফার, ছবি : সংগৃহীত

ইরানের দাবি নাকচ ফিফার, ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের জন্য ইরানের দাবি নাকচ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইসরায়েলকে শাস্তি দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে এসব সিদ্ধান্তে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান—তিন পক্ষই সরাসরি প্রভাবিত হয়েছে। ইসরায়েলকে ফিফার শাস্তি মূলত আর্থিক জরিমানা।

ফিফা ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। একই সঙ্গে ফিলিস্তিন ফুটবল সংস্থার একটি গুরুত্বপূর্ণ দাবি নাকচ করা হয়েছে। বিশ্বকাপে ইরানের ম্যাচসূচি পরিবর্তনের অনুরোধও প্রত্যাখ্যান করে তা নির্ধারিত সময় অনুযায়ী আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফিফা।

ইসরায়েলকে ফিফার শাস্তি

ফিফার তদন্তে ইসরায়েল ফুটবলের বিরুদ্ধে বৈষম্য ও বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে,‘বৈষম্য, বর্ণবাদী আচরণ, আপত্তিকর ব্যবহার এবং ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের’ দায়ে এই জরিমানা করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের ক্লাব বেইতার জেরুজালেমের সমর্থকদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিফা।

ইরানের দাবি নাকচ ও ইসরায়েলকে শাস্তি ফিফার
ইসরায়েলকে জরিমানা করেছে ফিফা, ছবি : সংগৃহীত

অভিযোগে বলা হয়েছে, এই ক্লাবের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বর্ণবাদী আচরণের প্রবণতা রয়েছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ফুটবল কর্তৃপক্ষ। পশ্চিম তীরের বসতি এলাকায় ফুটবল অবকাঠামো থেকে ফিলিস্তিনিদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়া সম্পর্কেও সমালোচনা করা হয়েছে। জরিমানার এক-তৃতীয়াংশ অর্থ বৈষম্য প্রতিরোধে সংস্কার, নজরদারি ও শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় করতে নির্দেশ দিয়েছে ফিফা।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ফুটবল সংস্থা অভিযোগ করে আসছে, পশ্চিম তীরের বসতিতে থাকা ক্লাবগুলোকে ইসরায়েলি লিগে খেলতে দিয়ে ফিফার নীতিমালা লঙ্ঘন করা হচ্ছে। এ প্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। তবে ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে পশ্চিম তীরের চূড়ান্ত অবস্থান এখনও ‘জটিল ও অমীমাংসিত’ বিষয়। তাই এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।

বিশ্বকাপে ইরান না খেললে ফিফার সামনে বিকল্প কি?

ইরানের দাবি নাকচ

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার কারণে ইরান তাদের বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তবে সেই অনুরোধও নাকচ করেছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন, ‘আমাদের একটি নির্ধারিত সূচি রয়েছে এবং আমরা চাই বিশ্বকাপ সেই সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হোক।’

ইরানের দাবি নাকচ ও ইসরায়েলকে শাস্তি ফিফার
বিশ্বকাপ নিয়ে ইরানের দাবি নাকচ করেছে ফিফা, ছবি : সংগৃহীত

সূচি অনুযায়ী ইরানের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা—এর মধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। ইরান সরকার ও ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বকাপ বয়কট করতে চান না। তবে চলমান সামরিক হামলার কারণে দলকে যুক্তরাষ্ট্রে পাঠানো কঠিন হয়ে পড়ছে।

ফিফা স্বীকার করেছে, বৈশ্বিক রাজনৈতিক সংকট সমাধান করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে ফুটবলের মাধ্যমে শান্তি ও সংযোগ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবে সংস্থাটি। ইনফ্যান্টিনো বলেছেন,‘ফিফা ভূ-রাজনৈতিক সংকট সমাধান করতে পারে না। তবে ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

ঈদের দিন মিশনে যাচ্ছে পুরুষ ও নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল

ঈদের দিন মিশনে যাচ্ছে পুরুষ ও নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল

মার্চ ২০, ২০২৬
ঢাকার একটি হোটেলে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

ফুটবলারদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী-বাফুফে সভাপতির চাঁদরাত

মার্চ ২০, ২০২৬
উইকেট পাওয়ার আনন্দ ভাগাভাগি করছেন মিচেল স্যান্টনার।

দাপুটে জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা

মার্চ ২০, ২০২৬
ইমরানুর রহমান (ফাইল ছবি)

বাংলাদেশ সেরা ইমরানুর বিশ্বমঞ্চে ৩৭তম

মার্চ ২০, ২০২৬
ইসরায়েলি সমর্থকরা

ইসরায়েলি ফুটবলকে জরিমান করলো ফিফা

মার্চ ২০, ২০২৬
ইরানের পতাকা হাতে খেলোয়াড়রা

‌’ইরান যুক্তরাষ্ট্রকে বয়কট করছে বিশ্বকাপ ফুটবলকে নয়’

মার্চ ২০, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের লাইন-আপ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল লাইন-আপ

মার্চ ২০, ২০২৬
বিশ্বকাপ ফুটবল প্রচারে ফিফার সঙ্গে টিকটকের চুক্তি

বিশ্বকাপ ফুটবল প্রচারে ফিফার সঙ্গে টিকটকের চুক্তি

জানুয়ারি ৮, ২০২৬
ইউটিউবের সঙ্গে বিশ্বকাপ ফুটবল প্রচারে ফিফার চুক্তি

ইউটিউবের সঙ্গে বিশ্বকাপ ফুটবল প্রচারে ফিফার চুক্তি

মার্চ ১৮, ২০২৬

লজ্জা পেয়েছে রূপকথার গল্পও!

নভেম্বর ৮, ২০২৩
ইরানের দাবি নাকচ ফিফার, ছবি : সংগৃহীত

ইরানের দাবি নাকচ ও ইসরায়েলকে শাস্তি ফিফার

মার্চ ২০, ২০২৬
ঈদের দিন মিশনে যাচ্ছে পুরুষ ও নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল

ঈদের দিন মিশনে যাচ্ছে পুরুষ ও নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দল

মার্চ ২০, ২০২৬
ঢাকার একটি হোটেলে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

ফুটবলারদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী-বাফুফে সভাপতির চাঁদরাত

মার্চ ২০, ২০২৬
উইকেট পাওয়ার আনন্দ ভাগাভাগি করছেন মিচেল স্যান্টনার।

দাপুটে জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা

মার্চ ২০, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist