আর মাত্র কয়েক সপ্তাহ। তারপর শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর বিশ্বকাপ ফুটবল। সেই আকর্ষণীয় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতার জন্য অংশ নিতে যাওয়া দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলছে। রবিবার রাতে মাঠে নেমেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দেজায়ের দুয়ের জোড়া গোলে কলাম্বিয়াকে তারা ৩-১ গোলে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দেজায়ের দুয়ে করেছেন জোড়া গোল। উভয়ার্ধে একটি করে গোল করেন তিনি। অন্য গোলটি করেন মার্কাস থুরাম। কলাম্বিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোল করেন হামিন্টন ক্যাম্পাজ।
দেজায়ের দুয়ের জন্য ছিল এটা এক স্মরণীয় ম্যাচ। বিশ বছর বয়সী দুয়ে প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে ক্লাব ফুটবল খেলেন। গত বছর জাতীয় দলে তার অভিষেক হয়। এ ম্যাচের আগ পর্যন্ত পাঁচটি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন। তবে কোনো গোলের দেখা পাননি। কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে সিনিয়র দলের হয়ে প্রথম গোলের দেখা পান। আর গোলের পথ যখন চিনেছেন তখন দেখা পেয়েছেন জোড়া গোলের।
উভয় প্রস্তুতি ম্যাচে জয়
বিশ্বকাপ প্রস্তুতিতে এই সপ্তাহে এটা ছিল ফ্রান্সের দ্বিতীয় ম্যাচ। গত বৃহষ্পতিবার তারা প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। সে ম্যাচে খেলা দলটিতে ব্যাপক পরিবর্তন এনে এ ম্যাচের একাদশ সাজিয়েছিলেন। ব্রাজিলের বিপক্ষে খেলা কোনো খেলোয়াড়কে একাদশে রাখেননি। ফলে ৩৫ বছর বয়সে এসে এনগোলো কান্তে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ার সুযোগ পান।

বিধ্বস্ত কলাম্বিয়া
কলাম্বিয়ারও ছিল এটা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। গত বৃহষ্পতিবার অরল্যান্ডোতে তারা ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডরের পেছনে থেকে তৃতীয় হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে দলটি। ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান তেরতে। তবে ফ্রান্সের দ্বিতীয় সারির দলটির কাছে কোনো পাত্তাই পায়নি।
মাঝে মাঝে অবশ্য ফ্রান্সের জন্য তারা আতঙ্ক তৈরি করেছিল। ইয়োহান মোজিকার চমৎকার ক্রসে গোলের সম্ভাবনা তৈরি করেছিল দলটি। তবে লুকাস হার্নান্দেজ বাইরে মেরে সুযোগটি নষ্ট করেন তিনি। তবে প্রথমার্ধের মাত্র ১২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ফ্রান্স খেলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে।
দুয়ের জোড়া গোল
২৯ মিনিটে দুয়ে প্রথম গোলের দেখা দুয়ে। প্রতিপক্ষের বিপদ সীমানার মাঝে বল পেয়ে নিচু শটে গোল করেন তিনি। ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে ৪১ মিনিটে থুরাম স্কোরশিটে নাম লেখান।
এক গোলের অপেক্ষা এমবাপ্পের
৭৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে মার্কাস থুরামের বদলি হিসেবে মাঠে নামেন। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়ার পথে রয়েছেন। সেই সুযোগ তিনি পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। এমবাপ্পের গোল ৫৬টি। ৫৭ গোল নিয়ে ওলিভার জিরুদ রয়েছেন শীর্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















