জার্মান কাপ উদ্ধার করেছে বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ভিএফবি স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়েছে। তিনটি গোলই করেছেন হ্যারি কেন।
বুন্দেসলিগার শিরোপা বায়ার্ন মিউনিখ অনেকটা নিজের সম্পত্তি করে নিয়েছে। এখানে অন্য কারো যেনো অধিকা নেই। গত ১৪ আসরের মধ্যে তেরবারই তারা জয় করেছে। সে তুলনায় জার্মান কাপে তাদের আধিপত্য কম। এবারের জয়ের মাঝ দিয়ে জার্মান কাপে ছয় বছরের শিরোপা খরা ঘোঁচালো দলটি। ২০২০ সালের পর এই প্রথম তারা জার্মান কাপ জয় করেছে।
কেনের হ্যাটট্রিক
ভিএফবি স্টুটগার্ট শেষ পর্যন্ত বিধ্বস্ত হলেও শুরুতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল। ফলে প্রথমার্ধে বায়ার্ন মিউনিখ কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে স্টুটগার্ট শেষ পর্যন্ত বায়ার্নের আক্রমণের জোয়ারে টিকতে পারেনি। একের পর এক গোল হজম করেছে। ৫৫ মিনিটে প্রথম গোল পান হ্যারি কেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এর আগে ৮০ মিনিটের সময় দ্বিতী গোল করেন তিনি।

জার্মান কাপে সর্বোচ্চ গোল
এবারের শিরোপা অর্জনের মাঝ দিয়ে ডাবল অর্জন করেছে বায়ার্ন। লিগ শিরোপার পর জয় করেছে জার্মান কাপ। তবে ব্যর্থ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। এদিকে এ ম্যাচে হ্যাটট্রিকের মাঝ দিয়ে হ্যারি কেন জার্মান কাপে তার গোলের সংখ্যা ১১ করেছেন। ১৯৭৬-৭৭ মৌসুমের পর জার্মান কাপের একক মৌসুমে কোনো খেলোয়াড় এত গোলের দেখা পেলেন। সে সময়ে জার্ড মুলার ১১ গোল করেছিলেন। আর দিয়েতার মুলারের গোলের সংখ্যা ছিল ১৪।
এদিকে হ্যারি কেন এ ম্যাচের হ্যাটট্রিকের মাঝ দিয়ে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন। বুন্দেসলিগার শেষ ম্যাচে তিনি এফসি কোলোনের বিপক্ষে গত রবিবার হ্যাটট্রিক করেছিলেন।
শিরোপা ধরে রাখতে ব্যর্থ স্টুটগার্ট
ভিএফবি স্টুগার্ট ছিল জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়ন। তৃতীয় বিভাগের দল আর্মিনিয়া বিয়েলফেল্ডকে হারিয়ে তারা গত বছর শিরোপা জয় করেছিল। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার সম্ভাবনা থাকলেও মাঠে তার কোনো প্রমাণ রাখতে পারেনি। ধরে রাখাটাও কঠিন ছিল। কেননা এ মৌসুমে বায়ার্নের কাছে তারা একের পর এক ম্যাচ হেরেছে। টানা তিন ম্যাচ বায়ার্নের বিপক্ষে হার। সর্বশেষ গত মাসে লিগ ম্যাচে ৪-২ গোলে হেরেছিল দলটি।
ম্যাচ বায়ার্নের খেলোয়াড়রা তাদের সমর্থকদের দিকে দৌড়ে যায়। তাদের সঙ্গে ছয় বছরের শিরোপা খরা উৎসব উদযাপন করে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















