উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ভয়াবহ এক অঘটনের জম্ম দিয়েছে নরওয়ের পুচকে দল গ্লিমট। মঙ্গলবার রাতে তারা বিদায় করে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। মঙ্গলবার রাতে তারা ইন্টার মিলানের মাঠে জয় পেয়েছে ২-১। প্রথম লেগে ঘরের মাঠে তাদের জয় ছিল ৩-১ গোলে। সব মিলিয়ে ৫-২ ব্যবধানে গোল গড়ের জয় নিয়ে তারা শেষ ষোলোতে পৌঁছেছে।
এ জয়ের ফলে নরওয়ের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে পৌঁছেছে গ্লিমট। চ্যাম্পিয়ন্স লিগের প্রথমবার অংশ নিতে এসেই একের পর এক চমক দেখিয়েছে গ্লিমট। হঠাৎ করেই যে তারা ইন্টার মিলানকে হারিয়েছে তা নয়। এর আগে গ্রুপ পর্বের খেলায় নরওয়ের এই পুচকে ক্লাবটি ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে চমকে দিয়েছিল। তবে ইন্টার মিলানের বিপক্ষে জয় তাদের আগের সব চমককে চমকে দিয়েছে। কেননা ইন্টার মিলানের বিপক্ষে উভয় লেগে জয় পেয়েছে তারা। ঘরের মাঠে তো হারিয়েছেই, ইন্টার মাঠে গিয়েও জয় নিয়ে ফিরেছে।
অ্যাওয়েতে হারের ফলে নিজেদের মাঠে ফেরার স্বপ্ন দেখছিল ইন্টার মিলান। তবে এভাবে চমকে যেতে হবে তা হয়তো তারা ভাবেনি। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে ইন্টার মিলান কোনো ব্যবধান গড়তে পারেনি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টার মিলানকে চমকে দেয় গ্লিমট। ৫৮ মিনিটে জেন্স পেটার হাউজে প্রথম গোলটি করেন। এর ফলে ইন্টার মিলানের সামনের পথটা কঠিন হয়ে পড়ে। ইন্টার মিলান ফেরার সময় পায়নি। তার আগেই গ্লিমট আবার গোল করে। হাকোন ইভজেন ৭২ মিনিটে গোল করেন তিনি। ফলে ইন্টার মিলানের ফেরার পথ মূলত বন্ধ হয়ে যায়। যদিও আলেসান্দ্রো বাস্তোনি ৭৬ মিনিটে একটা গোল পরিশোধ করে তবে তা হার বা বিদায় এড়ানোর জন্য যথেষ্ঠ ছিল না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











