চল্লিশতম শিরোপা জয়ে দ্বিতীয় স্থানে গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা

নিশ্চিত হারের শঙ্কায় থাকা ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে কারাবাও কাপ জিতেছে পেপ গার্দিওলার প্রশিক্ষণাধীন ম্যানসিটি। এবারের জয়ের মাঝ দিয়ে গার্দিওলার শিরোপার সংখ্যাটা আরও একটু সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন ক্লাবের হয়ে এ পর্যন্ত ৪০টি শিরোপা জয় করেছেন তিনি। আছেন দ্বিতীয় স্থানে।

৪০ ট্রফি জয়ের পরও শিরোপা জয়ে সবচেয়ে সফল কোচের তালিকার শীর্ষে নন পেপ গার্দিওলা। বার্সেলোনার সাবেক এ কোচকে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচের তালিকায় শীর্ষে উঠতে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী কোচ হিসেবে আলো ছড়িয়ে যাচেছন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ অ্যালেক্স ফার্গুসন। এই স্কটিশ কোচ শিরোপা জয়ে একটুর জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। ৪৯ ট্রফিতে থেমে গেছে তার যাত্রা।

১৯৭৪ সালে স্কটিশ ক্লাব ইস্ট স্টার্লিংশায়ারের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যালেক্স ফার্গুসন। আজ থেকে এক যুগের বেশি সময় ১৩ বছর আগে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

কৌশল পরিকল্পনায় ব্যস্ত পেপ গার্দিওলা

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে

অন্যদিকে পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে। এই ১৮ বছরে শিরোপা জিতেছেন ৪০টি। এর মধ্যে সর্বশেষ জয় কারাবাও কাপ। অথচ এটি জয়ের তেমন কোনো সম্ভাবনা ছিল ম্যানসিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটির অবস্থা সুবিধার নয়। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধানটা যথেষ্ঠ অস্বস্তির। ৯ পয়েন্ট পিছিয়ে সাবেক চ্যাম্পিয়ন দলটি। এর মাঝে টানা দুই ম্যাচে ড্র’র পর তারা মুখোমুখি হয়েছিল কারাবাও কাপের ফাইনালে। প্রতিপক্ষ ছিল আর্সেনাল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে তারা শিরোপা জয় করে।

ম্যানসিটিতে ১০ বছরে জিতেছেন ১৯ ট্রফি

মৌসুম হিসেবে গার্দিওলার কোচিং ক্যারিয়ার ১৭ মৌসুমের। এর মধ্যে এক মৌসুম তিনি ট্রফিহীন ছিলেন। ম্যানসিটিতে ১০ বছরে জিতেছেন ১৯ ট্রফি। প্রিমিয়ার লিগে শিরোপা উৎসব করেছেন ছয়বার। কারাবাও কাপ জিতেছেন পাঁচবার। এফএ কাপে জয় করেছেন দুইবার। কমিউনিটি শিল্ড তিনবার। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ একবার করে জিতেছেন।

বায়ার্ন মিউনিখে সাত শিরোপা

ম্যানসিটিতে যোগ দেওয়ার আগে বায়ার্ন মিউনিখে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত সময়ে সাতটি শিরোপা জয় করেছেন। বুন্দেসলিগা তিনবার, জার্মান কাপ দুইবার ও উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ একবার করে জিতেছেন। বার্সেলোনায় ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে লিওনেল মেসি, জাভি হার্নান্দেজের স্বপ্নের দল নিয়ে ১৪ শিরোপা জয় করেছেন। লা লিগা তিনটি কোপা দেল রে দুইবার, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ দুইবার, উয়েফা সুপার কাপ দুইবার ও ক্লাব বিশ্বকাপ দুইবার জয় করেছেন।

শিরোপা সংখ্যায় ফার্গুসনকে টপকাতে পারলে সেই সম্ভাবনা রয়েছে গার্দিওলার।

Exit mobile version