বাবরের বিকল্প কারা জানালেন হাফিজ। সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমেদর। সবশেষ বিশ্বকাপে ব্যর্থতার পর এখনও সমালোচনা হচ্ছে এই তারকাকে নিয়ে। তাই বাবর খেলতে না পারলে তার জায়গায় দুই ক্রিকেটারকে দেখতে চান হাফিজ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। ওয়ানডে দলে একঝাঁক নতুন ক্রিকেটার থাকলেও সিরিজ হেরেছে শাহীন শাহ আফ্রিদির দল। এই সিরিজে ছিলেন না বাবর আজম।
সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কঠোর সমালোচনা করেছেন দল নির্বাচন নিয়ে। বাবর আজমের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের মতে, বাবর আজম কোন কারণে খেলতে না পারলে তার পরিবর্তে দুইজন ক্রিকেটার খেলতে পারেন।
এ বিষয়ে হাফিজ বলেন, ‘শান মাসুদ (লিস্ট-এ গড়ে ৫৩) বা আব্দুল্লাহ শফিক তিন নম্বর ব্যাটার হিসেবে ভালো বিকল্প হতে পারেন, যদি বাবর আজম চোটের কারণে বা বিশ্রামের জন্য অনুপস্থিত থাকেন। আগামী বিশ্বকাপকে সামনে রেখে।’
ওয়ানডেতে শান মাসুদের পরিসংখ্যান বলার মতো নয়। ৯ ম্যাচে ১৬৩ রান করেছেন তিনি যদিও লিস্ট-এ ক্রিকেটে ৫৩ গড়ে রান করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের হয়ে ২৭ ওয়ানডে খেলা আব্দুল্লাহ শফিক একটি সেঞ্চুরিসহ ৭৩৭ রান করেছেন।
সর্বশেষ ওয়ানডে সিরিজেও বাবর সেঞ্চুরিসহ দারুণ পারফর্ম করেছিলেন। তবে বাংলাদেশ সিরিজে তাকে না রাখার কারণ ব্যাখ্যা দিয়েছিলেন আকিব জাভেদ।
এছাড়া আকিব বলেন, ‘কিছু খেলোয়াড়কে (বাংলাদেশের বিপক্ষে) এই সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়নি। বাবর আজমের চোট নিয়ে বললে, যখন সে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে আসে, তখন আমাদের চিকিৎসকরা তারও পরীক্ষা করেছিল। তার যে চোট আছে, সেটার কারণে এই সিরিজ বা ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সে খেলতে পারছে না… সে খেলতে চেয়েছিল, কিন্তু সে চোটাক্রান্ত।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















