বছর ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২২ বছর পর বাংলাদেশ হারায় ভারতকে। আর ড্র করেছে হংকংয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে। এবার সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুত হামজা-জামালরা
অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের চক্রপূরণও হতে চলেছে বাংলাদেশের। এই চক্রপূরণের উপলক্ষটা জয় দিয়েই রাঙাতে চায় বাংলাদেশ। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

এবার প্রবাসীদের বলে বলীয়ান বাংলাদেশ এবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটিই জয়, অন্য চার ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে পয়েন্ট ৫।
তিন পয়েন্টে শেষ করতে চান কাবরেরা
তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা তাই এক অর্থে নিয়ম রক্ষার। তারপরও বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার কাছে এটি কম গুরুত্বপূর্ণ নয়। কাল সিঙ্গাপুরের কাল্লাংয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাছাইপর্বে আমরা খুব ভালো করেছি।তবে যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্টই পেয়েছি। সিঙ্গাপুর ম্যাচটা অন্তত ভালোভাবে শেষ করতে চাই। যাতে আরও তিন পয়েন্ট পেতে পারি। জুনে ঢাকায় প্রথম লেগে সিঙ্গাপুরের সঙ্গে দারুণ খেলেও ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
সেটিও মনে করিয়ে দিয়ে কাবরেরা বলেন, প্রথম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচে আমাদের দুটি ভুলের সুযোগ নিয়ে সিঙ্গাপুর জিতে যায়। আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার ভালো সুযোগ ছিল। এবার তেমন কিছু দেখতে চাই না।
জয় পেলে শুধু ৩ পয়েন্টই নয়, আরও অনেক প্রাপ্তিযোগ আছে। এর একটি এশিয়ান বাছাইয়ে প্রথমবারের মতো দুই জয়ের স্বাদ পাওয়া। এবারের আগে ৯ বার এশিয়ান কাপ বাছাইয়ে খেলে একবারই চূড়ান্ত পর্বে খেলেছে বাংলাদেশ। সেটি ১৯৮০ সালে, সেবারও বাছাইপর্বে একটির বেশি জয় ছিল না।
হামজাযুগে প্রতিপক্ষের মাঠে প্রথম জয়টাও উদ্যাপন করা বাকি বাংলাদেশের। গত ২৫ মার্চ শিলংয়ে ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। এরপর থেকে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ঘরের মাঠে দুই ম্যাচ, তবে প্রতিপক্ষের মাঠে এখনো জেতা হয়নি।
সিঙ্গাপুর ম্যাচে ‘প্রথম’ জয়ের হাতছানি
সিঙ্গাপুরের বিপক্ষে জয়ও যেমন আরেকটি ‘প্রথম’ হবে। চারবারের সাক্ষাতে দুটিতে ড্র, দুটিতে হেরেছে বাংলাদেশ। পাশাপাশি ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্টও বাড়ানোর সুযোগ থাকছে। গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারার পর ২.৩৮ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। আর এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮১) চেয়ে ৩৩ ধাপ এগিয়ে সিঙ্গাপুর (১৪৮)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















