হৃদয়ের সেঞ্চুরির দিনে তামিম-সাব্বিরের ঝড়

হৃদয়ের সেঞ্চুরির দিনে উজ্জল তামিম সাব্বির

হৃদয়ের সেঞ্চুরির দিনে তামিম-সাব্বিরে ঝড়। বাংলাদেশের বিপক্ষে তিন মাচের ওয়ানডে সিরিজ খেলতে কয়েক দিন পরেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে পাকিস্তান সিরিজের আগে বিসিএল ওয়নাডেতে প্রস্তুত হচ্ছে টাইগাররা। শনিবার বিসিএল ওয়ানডেতে স্বপ্নের মতো এক দিন পার করলেন উত্তরাঞ্চলের ব্যাটাররা।

রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রানের পাহাড় জড়ো করেছে উত্তরাঞ্চল। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির দিনে তানজিদ তামিম অল্পের জন্য হাতছাড়া করেছেন শতক।

এদিকে ঝড়ো অর্ধশতক হাঁকিয়েছেন সাব্বির রহমান। অবশ্য এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দলীয় ৯ রানেই নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফেলে উত্তরাঞ্চল। শান্ত ৪ রান করলেও লিটন কুমার দাস রানের খাতাই খুলতে পারেননি।

এরপর তৃতীয় উইকেটে দলের হাল ধরেন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। ১৩৫ রানের জুটি গড়ে ক্ষান্ত হন তামিম। ৯২ বলে করেন ৯২ রান, হাঁকান ৯টি চার ও ৪টি ছক্কা। আকবর আলী ২৫ বলে ২২ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাব্বির রহমান। এই ফাঁকে হৃদয় তুলে নেন সেঞ্চুরি। ১১৩ বলে ১০২ রান করার পথে হৃদয় হাঁকান ৮টি চার।

ব্যাট হাতে ঝড় তুলেন সাব্বির রহমান। মাত্র ৫১ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। চার হাঁকান তিনটি, ছক্কা পাঁচটি। স্ট্রাইক রেট ছিল ১৪৩.১৪। বল হাতে মধ্যাঞ্চলের পক্ষে আবু হায়দার রনি ৫৯ রান খরচ করে চারটি উইকেট শিকার করেন। এছাড়া রিপন মণ্ডল দুটি ও তাসকিন আহমেদ একটি উইকেট পান।

চার দলের বিপিএল ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করবে বিসিবি। যদিও এবার নিরাপত্তার কারণে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না টাইগাররা। ফলে বিশ্বকাপ না থাকায় ইতিমধ্যে নিজেদের মধ্যে একটি টি-টোয়েন্টির টুর্নামেন্ট খেলেছে ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি শেষে এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানপে ফর্মেটে ফর্মে ফিরতে বিসিবির এই আয়োজন। তবে এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। চার দলের এই টুর্নামেন্টের সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। আসরে প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন আফিফ হোসেন ও নাইম শেখ। এছাড়া তবে এখন পর্যন্ত বোলিংয়ে সেরা ছন্দে ফিরতে পারেনি জাতীয় দলের পেসাররা।

Exit mobile version