বিশ্বকাপ জিতে বিশাল পুরস্কার পেল ভারতে ক্রিকেটাররা। ক্রিকেটে সোনালী যুগ পার করছে ভারত। আরও একবার বিশ্বকাপে সাফল্যে গোটা ভারতই যেন উল্লাসে ভাসছে। এবার ভারতীয় ক্রিকেট দলকে ১৩১ কোটি ভারতীয় রুপির আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিসিআই। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ঘরে তুলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।
প্রথম দল হিসেবে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে ভারত। সেই সাথে প্রথম দল হিসেবে টানা দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেছে তারা। প্রথমবার স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়েছে।
এক বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘বিসিসিআই ভারতীয় দলকে ১৩১ কোটি ভারতীয় রুপি পুরস্কারের ঘোষণা দিচ্ছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ টুর্নামেন্টে বিজয়ী হওয়ার জন্য।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সম্মানজনক এই ট্রফি জিতে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ধরে রেখেছে। এই বিজয়ের ফলে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যার এই ফরম্যাটের ইতিহাসের সেরা দলগুলোর মধ্যে নিজেদের জায়গা আরও পোক্ত করেছে।’
বিসিসিআই আরও জানায়, ‘বোর্ড দলের প্লেয়ার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও এমন ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছে এবং সামনের দিনেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য শুভকামনা জানাচ্ছে।’
এছাড়া আলাদা বিবৃতিতে দলকে অভিনন্দনের বার্তাও দিয়েছে বিসিসিআই, ‘বিসিসিআই ভারত দলকে অভিনন্দন জানাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ভারত ৯৬ রানের বিশাল এক জয়ে ঘরের মাঠের বিশাল দর্শকগোষ্ঠীর সামনে নিজেদের বিজয়ের সর্বশেষ ধাপটি অতিক্রম করেছে।’
বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘ভারতের এই বিজয় দারুণ স্মরণীয় কারণ প্রথম দল হিসেবে তারা সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ডিফেন্ড করতে সক্ষম হয়েছে। এছাড়া ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দলও ভারত, যা লাখো দর্শকের জন্য স্মরণীয় এক মুহূর্ত হিসেবে থাকবে।’
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘সূর্যকুমার যাদবের দুর্দান্ত নেতৃত্বে ভারতীয় দল টুর্নামেন্টজুড়ে ভয়ডরহীন এবং গতিশীল ক্রিকেটের এক অনন্য উদাহরণ মেলে ধরেছে। বিস্ফোরক ব্যাটিং, সুশৃঙ্খল বোলিং এবং অসাধারণ ফিল্ডিংয়ের সমন্বয়ে দলটি টুর্নামেন্টের সব পর্যায়ে ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর সেরা প্রদর্শনী দেখিয়েছে। কোচ গৌতম গম্ভীর এবং সব সাপোর্ট স্টাফকে বিসিসিআই অভিনন্দন জানাচ্ছে তাদের নেতৃত্ব, পরিকল্পনা এবং প্রস্তুতির জন্য, যা চাপের মধ্যে পারফর্ম করতে সক্ষম একটি আত্মবিশ্বাসী এবং ভারসাম্যপূর্ণ দল গঠনে সাহায্য করেছে। নির্বাচক কমিটির প্রশংসাও করছে বোর্ড। অভিজ্ঞতার সাথে তারুণ্যের শক্তির সমন্বয় ঘটিয়ে এমন ক্রিকেটাদের তারা বেছে নিয়েছে এবং আস্থা রেখেছে, যারা শক্তিশালী দল হয়ে উঠেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















