বড় দুঃসংবাদ পেল ভারত। ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা, জাসপ্রীত বুমরাহর পর এবার অভিষেক শর্মাও চোটে পড়েছেন। ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে চোট। চলতি আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান পাননি অভিষেক। পরে ফিল্ডিং করতেও নামেননি। খেলা শেষ হওয়ার পরও দেখা যায়নি অভিষেককে।
গত ম্যাচের পর মঙ্গলবার অনুশীলনও করতে পারেননি ভারতের এই ওপেনার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা তিনি। কিন্তু তার অসুস্থতা উদ্বেগ বাড়াচ্ছে গৌতম গম্ভীরদের। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিষেক কিছু দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন। কিছুটা দুর্বলও হয়েছে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের দিনও সম্পূর্ণ সুস্থ ছিলেন না। কিছুটা ঝুঁকি নিয়েই তাকে খেলায় ভারত।
সবশষ গত ম্যাচে প্রথম ওভারে আউট হওয়ার পর মাঠে আর দেখা যায়নি অভিষেককে। ম্যাচ শেষে দিল্লিতে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে যোগ দিলেও অল্প সময় থেকে হোটেলে ফিরে যান। মঙ্গলবারও অনুশীলন করতে পারেননি তিনি। এ বিষয়ে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেনডেশকাট বলেছেন, ‘পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে অভিষেককে। ম্যাচের আগে দুই দিন আছে।’
তবে ভারতীয় দলের কোচের মন্তব্য থেকেই পরিষ্কার যে, নামিবিয়ার বিপক্ষে অভিষেককে পাওয়ার ব্যাপারে সংশয় থাকছে। ফলে ঘরের মাঠে বিশ্বকাপে একে পর এক চোট নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে দলটি।
