• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
সোমবার, মার্চ ৯, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে রেকর্ড তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
মার্চ ৮, ২০২৬
in ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, স্পোর্টস আপডেট
Reading Time: 5 mins read
0
A A
0
নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে রেকর্ড তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে রেকর্ড তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রেকর্ড তৃতীয়বার এবং প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার এই ফরম্যাটের বিশ্বকাপে শিরোপা জিতেছে তারা। আর দ্বিতীয়বার ফাইনালে উঠে আবার কিউইরা রানার্সআপ হল।

ভারতের জন্য ফাইনাল ম্যাচটি ছিল রেকর্ডময়। টস জিতেও ভারতকে ব্যাটিংয়ে পাঠালে তারা ফাইনালের রেকর্ড ৫ উইকেটে ২৫৫ রান করে। এটি টি-২০ বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ দলীয় রান। অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ফিফটি করে বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। জবাবে জাসপ্রিত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ড ১৯ ওভারে গুটিয়ে যায় ১৫৯ রানে।

বিশ্বকাপে এটি ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়। টি-২০ বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। এই প্রথম কোনো আয়োজক দেশ টি-২০ বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করল। আর প্রথম দেশ হিসেবে শিরোপাও ধরে রাখল ভারত।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে উল্লাস ভারতীয় ক্রিকেটারদের, ছবি : সংগৃহীত

দুই দলের মূল পার্থক্য হয়েছে পাওয়ার প্লে’র ৬ ওভারে। ভারত বিশ্বকাপের রেকর্ড ৯২ রান করে বিনা উইকেটে। আর নিউজিল্যান্ড পাওয়ার প্লে থেকে পায় ৩টি উইকেট হারিয়ে ৫২ রান। খুব বড় ইনিংস কেউ খেলতে না পারায় কিউইরা আর সেটি মেকআপ করতে পারেনি।

টর্নেডো ব্যাটিংয়ে স্যামসন-অভিষেকের রেকর্ডের ফুলঝুড়ি

টস জেতার পরও ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েই সবচেয়ে বড় ভুল করেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে’র রেকর্ড সংগ্রহের পর উদ্বোধনী জুটিতে ৯৮ রান করেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এটি টি২০ বিশ্বকাপ ফাইনালে সেরা জুটি। ২০০৯ সালের ফাইনালে পাকিস্তানের কামরান আকমল ও শাহজাইব হাসান ৪৮ রানের ওপেনিং জুটি গড়েছিলেন।

মাত্র ১৮ বলেই ফিফটি করেন অভিষেক। এটি টি-২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। মাত্র ৭.২ ওভারে দলীয় শতরান পেরিয়ে যায় ভারত। এটি কোনো দলের টি-২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম দলীয় শতরান।

স্যামসন-অভিষেক পাওয়ার প্লে-তে টর্নেডো ব্যাটিং করেন, ছবি : সংগৃহীত

অভিষেক ২১ বলে ৬টি চার, ৩টি ছক্কায় ৫২ রানে রাচিন রবীন্দ্রর স্পিনে কট বিহাইন্ড হন। তবে এরপরও ঝড় থামেনি। স্যামসনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ঈশান কিষাণ ১০৫ রানের জুটি গড়েন। স্যামসন টানা তৃতীয় ফিফটি করে শেষ পর্যন্ত ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কায় ৮৯ রানে আউট হন।

পরে দ্রুত কিছু উইকেটে হারিয়েছে ভারত। কিষাণও ২৫ বলে ৪টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৫৪ রানে আউট হয়েছেন। আর শিভম দুবে ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার জেমস নিশাম ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট নেন।

নিউজিল্যান্ডকে ধসিয়ে দিলেন বুমরাহ-অক্ষর

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের ৩১ রানের ওপেনিং জুটির পর ফিন অ্যালেন (৭ বলে ৯) সাজঘরে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭২ রানেই ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে কিউইরা। ততোক্ষণে ৮.১ ওভার পেরিয়েছে। টিম সাইফার্টও ২৬ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫২ রান করে বিদায় নেন।

বুমরাহ তোপে নাজেহাল কিউই ব্যাটাররা, ছবি : সংগৃহীত

এই পরিস্থিতিতে নিউজিল্যান্ডের পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। পরবর্তীতে শুধু মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল ব্যতীত আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল কিউইদের সর্বনাশ করেছেন। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই তারা ১৫৯ রানে থেমে যায়।

স্যান্টনার ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করেন। বুমরাহ চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি এবং অক্ষর তিন ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত- ২৫৫/৫; ২০ ওভার (স্যামসন ৮৯, কিষাণ ৫৪, অভিষেক ৫২, দুবে ২৬*; নিশাম ৩/৪৬)।

নিউজিল্যান্ড- ১৫৯/১০; ১৯ ওভার (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরাহ ৪/১৫, অক্ষর ৩/২৭)।

ফল : ভারত ৯৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ফাইনাল : জাসপ্রিত বুমরাহ।

টুর্নামেন্ট : ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : সঞ্জু স্যামসন।

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

বিশেষ আয়োজনে পাঁচজন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছে ডেইলি সান

বিশেষ আয়োজনে পাঁচজন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছে ডেইলি সান

মার্চ ৮, ২০২৬
নিউজিল্যান্ডকে রেকর্ড ২৫৬ রানের টার্গেট দিয়েছে ভারত

নিউজিল্যান্ডকে রেকর্ড ২৫৬ রানের টার্গেট দিয়েছে ভারত

মার্চ ৮, ২০২৬
শিরোপা লড়াইয়ে টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

শিরোপা লড়াইয়ে টস হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

মার্চ ৮, ২০২৬
নারী দিবসে নারীদের মিরাজের শুভকামনা

নারী দিবসে নারীদের মিরাজের শুভকামনা

মার্চ ৮, ২০২৬
গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মার্চ ৮, ২০২৬
টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

মার্চ ৮, ২০২৬
Load More
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech