রেকর্ড ৬ষ্ঠ বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ কারণে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে সাত কোটি ৫০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুক্রবার ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে রেকর্ড ১০০ রানে হারিয়ে শিরোপা জেতে ভারতের যুবারা।
গতবার যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ২০২২ সালের চ্যাম্পিয়ন ভারত। এবার সেটি পুনরুদ্ধার করেছে তারা আয়ুশ মহাত্রের নেতৃত্বে। তাই এই যুবা ক্রিকেটারদের জন্য বিশাল অঙ্কের অর্থ পুরষ্কার ঘোষণা করল বিসিসিআই।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই কেন, পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যেভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। পুরো প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’
২০০০ সালে প্রথমবার মোহাম্মদ কাইফের নেতৃত্বে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর বিরাট কোহলি, উন্মুখ চাদ, পৃথ্বী শ, ইয়াশ ধুলের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















