চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ভারত ও জিম্বাবুয়ে । বিশ্বকাপের সেমিফাইনালের রেসে টিকে থাকতে দুই দলের জন্য এই ম্যাচটি বাঁচা মরার লড়াই। আসরে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরে সেমিফাইনাল নিয়ে শঙ্কায় আছে।
সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খরুচে বোলিং করেছেন জিম্বাবুয়ের সব বোলার। তবে ভারতের বিপক্ষে বোলারদের নিয়ে আশাবাদী রায়ান বার্ল। জিম্বাবুয়ের অলরাউন্ডারের বিশ্বাস, বোলিং বৈচিত্র্য কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবেন তারা।
ভারতের ও জিম্বাবুয়ের ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। এবার দুই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে, গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে পা রাখে জিম্বাবুয়ে।
কিন্তু এই ধাপে প্রথম ম্যাচে তারা পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০ ওভারে ২৫৪ রান তোলে ক্যারিবিয়ানরা, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জিম্বাবুয়ে ম্যাচ হারে ১০৭ রানের ব্যবধানে।
চেন্নাইয়ের কালো মাটির উইকেটে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট সব বিকল্পই বিবেচনা করছে। ম্যাচের আগের দিন লেগ স্পিনিং অলরাউন্ডার বার্ল বললেন,
বোলিং বৈচিত্র্য দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবেন তারা।‘আমাদের কাছে অনেক বিকল্প আছে, আর এটা সম্ভবত জিম্বাবুয়ে বোলিং লাইনআপের একটি সুবিধা। আমাদের একজন বাঁহাতি পেসার আছে, একজন ডানহাতি পেসার আছে, আমাদের কয়েক জন লেগ স্পিনার আছে, একজন অফ স্পিনার আছে, একজন বাঁহাতি স্পিনার আছে।
আসরে এখন পর্যন্ত চার ইনিংসে ১১ উইকেট নিয়েছেন মুজারাবানি। তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল যুক্তরাষ্ট্রের শাডলি ফন স্কল্কভাইক, ১৩টি। চোট থেকে ফিরে বিশ্বকাপে এভাবে পারফর্ম করতে পারায় ২৯ বছর বয়সী মুজারাবানিকে প্রশংসায় ভাসালেন বার্ল।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জার হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জিততে মুখিয়ে আছে স্বাগতিকরা। বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকতে জিততেই হবে তাদের। এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ একটি কমে ম্যাচ জিতে বেশ এগিয়ে আছে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৩বার মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবুয়ে। সেখানে ভারতের জয় ১০ ম্যাচে আর জিম্বাবুয়ে জিতেছে ৩ ম্যাচে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















