ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ে ভারতের জটিল সমীকরণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার সুপার এইটে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। সুপার এইটে উঠলেও আরেক চ্যাম্পিয়ন দল ভারতের বিদায়ের সুর শোনা যাচ্ছে। এমনিতে দক্ষিণ আফ্রিকার কাছে ব্যাকফুটে ছিল ভারত। তারওপর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বড় ব্যবধানে জয় ভারতকে বিপদে ঠেলে দিয়েছে। সেমিফাইনালের আশা ধরে রাখতে ভারতের সামনে পরবর্তী ম্যাচগুলোয় শুধু জয় পেলে চলবে না ব্যবধানের দিকেও নজর রাখতে হবে।

দক্ষিণ আফ্রিকার কাছে হারের ফলে স্বাভাবিকভাবেই ভারত কোনো পয়েন্ট পায়নি। তবে হারের ব্যবধানটা বড় হওয়ায় তারা রান রেটে অনেকটা পিছিয়ে গেছে। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজও রান রেটে এগিয়ে গেছে। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ভান্ডারে শুধু দুই পয়েন্ট রয়েছে তা নয়, তাদের ভান্ডারে রানরেট যথেষ্ঠ সমৃদ্ধ।

আগামীকাল বুধবার ভারত জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে। একই দিনে মাঠে নামবে প্রথম খেলায় দুই জয়ী দল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। মূলত এ দিনই ভারতের অবস্থা অনেকটা পরিস্কার হয়ে যাবে।

ভারত যদি তাদের বাকি দুই ম্যাচে জয় পায় এবং দক্ষিণ আফ্রিকাও যদি তাদের দুই ম্যাচে জয় পায় তাহলেও ভারত দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলবে। যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং ভারত তাদের উভয় ম্যাচে জয় পায় তাহলে তিন দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের পয়েন্ট হবে চার। সেক্ষেত্রে সেমিফাইনালিস্ট নির্ধারণে নজর দিতে হবে রানরেটে দিকে। সেখানে ভারতের অবস্থা বেশ নাজুক। ফলে রানরেট বাড়ানো ছাড়া উপায় নেই ভারতের। সেক্ষেত্রে আগামীকালই ভারতের সেরা সুযোগ। জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে হবে।

Exit mobile version