সূর্যকুমার-সিরাজ নৈপুণ্যে সহজ জয়ে ভারতের বিশ্বকাপ শুরু

সূর্যকুমার-সিরাজ নৈপুণ্যে সহজ জয়ে ভারতের বিশ্বকাপ শুরু

সূর্যকুমার-সিরাজ নৈপুণ্যে সহজ জয়ে ভারতের বিশ্বকাপ শুরু, ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ২৯ রানের সহজ জয়ে যাত্রা শুরু করেছে। আজ মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়লেও সূর্যকুমার যাদবের অপরাজিত ৮৪ রান ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে জয় পায় ভারত।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানে চারটি ও ১১৮ রানে সাতটি উইকেট হারিয়ে বিপর্যস্ত হয় ভারত। যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ফন শাল্কভিক ভারতীয় ব্যাটিং লাইনে তাণ্ডব চালিয়েছেন। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব একাই লড়ে হাফ সেঞ্চুরি হাঁকান। তিনি ৪৯ বলে ১০ চার, ৪ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন।

ভারতকে চমকে দেন শাল্কভিক, ছবি : সংগৃহীত

তার কারণেই ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬১ রানের ভালো পুঁজি পায় ভারত। তিলক ভার্মা ১৬ বলে ৩ চার, ১ ছয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন। স্কটল্যান্ডের পক্ষে শাল্কভিক ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ ওভারে ২৫ রানে ৪টি ও হারমিত সিং ৪ ওভারে ২৬ রানে ২টি উইকেট নেন।

জবাবে যুক্তরাষ্ট্রও সুবিধা করতে পারেনি। মাত্র ১৩ রানেই তিন উইকেট হারায় যুক্তরাষ্ট্র যার দুটিই নেন সিরাজ। শুরুর এই ধাক্কা সামলানোর চেষ্টা করেন যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি। চতুর্থ উইকেটে তারা ৫৮ রানের জুটি গড়েন।

৩৪ বলে ৩ চার, ১ ছয়ে ৩৪ রান করা মিলিন্দকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন বরুণ চক্রবর্তী। এরপর আর বড় কোনো জুটি হয়নি। সঞ্জয় ৩১ বলে ১ চার, ২ ছয়ে ৩৭ রানে আউট হন। তারপর একাই লড়ে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন শুভম রঞ্জনে। ২২ বলে ২ চার, ৩ ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

সিরাজ শুরুতেই জোড়া সাফল্য পান, ছবি : সংগৃহীত

২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। সিরাজ ২৯ রানে ৩টি এবং অর্শদীপ সিং ৪ ওভারে ১৮ রানে ও অক্ষর প্যাটেল ২৪ রানে ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত- ১৬১/৯; ২০ ওভার (সূর্যকুমার ৮৪, তিলক ২৫, কিষাণ ২০; শাল্কভিক ৪/২৫, হারমিত ২/২৬)।

যুক্তরাষ্ট্র- ১৩২/৮; ২০ ওভার (সঞ্জয় ৩৭, শুভম ৩৭, মিলিন্দ ৩৪; সিরাজ ৩/২৯, অর্শদীপ ২/১৮, অক্ষর ২/২৪)।

ফল : ভারত ২৯ রানে জয়ী।

ম্যাচসেরা : সূর্যকুমার যাদব।

Exit mobile version